এইমাত্র পাওয়া

Monthly Archives: August 2021

অস্ট্রেলীয় গণমাধ্যমে টাইগারদের প্রশংসা

নিউজ ডেস্ক।। প্রথমবারের মতো বাংলাদেশে টি-টোয়েন্টি সিরিজ খেলতে এসেই লজ্জার রেকর্ড করেছে বিশ্ব ক্রিকেটের পরাশক্তি অস্ট্রেলিয়া। সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে অজিদের ৬২ রানে অলআউট করে টাইগাররা। এটি তাদের সর্বনিম্ন রানে অলআউট হওয়ার রেকর্ড। এর আগে তারা ইংল্যান্ডের বিপক্ষে ৭৯ রানে অলআউট হয়েছিল। বাংলাদেশ ম্যাচটি জিতে নেয় ৬০ রানে। দেশটির …

বিস্তারিত পড়ুন

দেশে করোনায় আরও ২৬৪ জনের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ২৬৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় প্রাণহানি ২৩ হাজার ছাড়াল। মোট মৃত্যু হয়েছে ২৩ হাজার ১৬১ জনের। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এর আগে ৫ আগস্ট দেশে করোনায় একদিনে ২৬৪ জনের মৃত্যু হয়। একই …

বিস্তারিত পড়ুন

কাল থেকে চালু হচ্ছে গণপরিবহণ দোকানপাট ও বিপণিবিতান

কোভিড-১৯ এর ঊর্ধ্বমুখী সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে সরকারঘোষিত সর্বাত্মক লকডাউন আজ শেষ হচ্ছে। ফলে, ১৯ দিন পর কাল বুধবার থেকে সারা দেশে গণপরিবহণ, দোকানপাট ও বিপণিবিতান খুলছে। তবে সড়কে চলাচলকারী যাত্রী সাধারণ-পরিবহণ শ্রমিক, বিপণিবিতানের ক্রেতা-বিক্রেতা সবাইকেই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সরকার পরবর্তী নির্দেশ দেওয়া না পর্যন্ত দোকানপাট ও বিপণিবিতান সকাল ১০টা …

বিস্তারিত পড়ুন

করোনার চেয়েও ভয়ানক ভাইরাস শনাক্ত!

অনলাইন ডেস্ক।। পশ্চিম আফ্রিকার দেশ গিনিতে এক ব্যক্তির দেহে ভয়ানক মারবুর্গ ভাইরাস শনাক্ত হয়েছে।সোমবার (৯ আগস্ট) এ তথ্য জানায়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। এ ভাইরাসটি করোনা ও ইবোলা ভাইরাসের মতো সংক্রামক ও প্রাণঘাতি। মঙ্গলবার (১০ আগস্ট) এনডিটিভি এ খবর জানিয়েছে। এ ভাইরাস পশু থেকে মানবদেহে ছড়াতে সক্ষম উল্লেখ করে হু …

বিস্তারিত পড়ুন

৫ শর্তে ১১ আগস্ট থেকে চালু হচ্ছে গণপরিবহন

নিউজ ডেস্ক।। আগামীকাল বুধবার থেকে চালু হচ্ছে গণপরিবহন। সড়কপথে আসনসংখ্যার সমপরিমাণ যাত্রী নিয়ে গণপরিবহন চলার সুযোগ থাকলেও প্রতিদিন মোট পরিবহনসংখ্যার অর্ধেক চালু রাখা যাবে। বিষয়টি স্থানীয় প্রশাসন দেখবে বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সোমবার রাতে বিআরটিএ’র পরিচালক (ইঞ্জিনিয়ার) শীতাংশু শেখর বিশ্বাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। …

বিস্তারিত পড়ুন

২০ আগস্ট পবিত্র আশুরা

অনলাইন ডেস্ক।। আগামী ২০ আগস্ট (শুক্রবার) পবিত্র আশুরা পালিত হবে। সোমবার (৯ আগস্ট) সন্ধ‌্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত জানানো হয়েছে। সভা শেষে জানানো হয়, বাংলাদেশের আকাশে আজ কোথাও পবিত্র মুহাররম মাসের চাঁদ দেখা যায়নি। আগামী ১১ আগস্ট বুধবার থেকে পবিত্র মুহাররম মাস গণনা শুরু হবে। সেই হিসাবে …

বিস্তারিত পড়ুন

টিকার ডোজ সম্পন্ন করেও চট্টগ্রামে ব্ল্যাক ফাঙ্গাস রোগী

অনলাইন ডেস্ক।। চট্টগ্রামে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত আরও এক রোগী শনাক্ত হয়েছে। ৪৮ বছর বয়সী পুরুষ এ রোগী চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। গত শুক্রবার (৬ আগস্ট) তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (৯ আগস্ট) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ন কবির বলেন, ব্ল্যাক …

বিস্তারিত পড়ুন

স্বল্প পরিসরে প্রাথমিক সমাপনী পরীক্ষা নেওয়ার চিন্তা

অনলাইন ডেস্ক।। সংক্ষিপ্ত আকারে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করেছে মন্ত্রণালয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, অটোপাস না দিয়ে শিক্ষার্থীদের নিজ ক্লাসে বসে এ পরীক্ষা আয়োজন করে সেটি মূল্যায়নের ভিত্তিতে সার্টিফিকেট দিতে চায়। এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রাণালয়ের প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেন, ‘পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের …

বিস্তারিত পড়ুন

ফোনে আড়িপাতা বন্ধ চেয়ে রিট করেছেন ১০ আইনজীবী

অনলাইন ডেস্ক।। ফোনে আড়িপাতা বন্ধ ও ফাঁস হওয়া ফোনালাপের ঘটনা তদন্তের নির্দেশনা চেয়ে আদালতে রিট করা হয়েছে। সুপ্রিম কোর্টের ১০ আইনজীবীর পক্ষে অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির এ রিট দায়ের করেন। মঙ্গলবার (১০ আগস্ট) বিচারপতি এম ইনায়েতুর রহিমের বেঞ্চে এ রিট শুনানি হতে পারে। রিটে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব, সচিব, …

বিস্তারিত পড়ুন

টেলিটকের ৪জি যাবে গ্রামে

নিউজ ডেস্ক।। হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান টার্গেট করে গ্রামে পৌঁছানো হচ্ছে টেলিযোগাযোগে উচ্চগতির ৪জি সেবা। এর ফলে প্রত্যন্ত অঞ্চলে গুরুত্বপূর্ণ সেবায় গতি আসবে। একই সঙ্গে সারাদেশে সর্বাধুনিক প্রযুক্তির ৫জি সেবা চালুর প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ উদ্দেশ্যে রাষ্ট্রায়ত্ত মোবাইল ফোন অপারেটর টেলিটকের মাধ্যমে গ্রামে ৪জি সম্প্রসারণ এবং দেশে ৫জি সেবা চালুর একটি …

বিস্তারিত পড়ুন