এইমাত্র পাওয়া

অস্ট্রেলীয় গণমাধ্যমে টাইগারদের প্রশংসা

নিউজ ডেস্ক।।

প্রথমবারের মতো বাংলাদেশে টি-টোয়েন্টি সিরিজ খেলতে এসেই লজ্জার রেকর্ড করেছে বিশ্ব ক্রিকেটের পরাশক্তি অস্ট্রেলিয়া। সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে অজিদের ৬২ রানে অলআউট করে টাইগাররা। এটি তাদের সর্বনিম্ন রানে অলআউট হওয়ার রেকর্ড।

এর আগে তারা ইংল্যান্ডের বিপক্ষে ৭৯ রানে অলআউট হয়েছিল।

বাংলাদেশ ম্যাচটি জিতে নেয় ৬০ রানে।
দেশটির ১৪৪ বছরের ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে কম রানের এই স্কোরকে ‘চরম লজ্জাজনক’ হিসেবে উল্লেখ করা হয়েছে অস্ট্রেলীয় গণমাধ্যমে।

পঞ্চম টি-টোয়েন্টিতে এই হারে দুই লজ্জার রেকর্ড নিয়ে দেশে ফিরবে অস্ট্রেলিয়া। প্রথমটি হলো-নিজেদের টি-টোয়েন্টির ইতিহাসে সর্বনিম্ন রানের লজ্জায় পড়ল অস্ট্রেলিয়া।

দ্বিতীয়টি হলো-শুধু টি-টোয়েন্টিই নয়; যে কোনো ফরম্যাটে নিজেদের ইতিহাসে সবচেয়ে দ্রুত সময়ে অলআউট হয়েছে অস্ট্রেলিয়া। আজ মাত্র ১৩.৪ ওভারে গুটিয়ে গেছে অস্ট্রেলিয়ার ইনিংস। এর আগে সবচেয়ে কম সময়ে আউটের রেকর্ডটি ছিল ১৪.৩ ওভারের।

অস্ট্রেলিয়ার পাঠকপ্রিয় দৈনিক ‘সিডনি মর্নিং হেরাল্ড’ লিখেছে, এই বিজয় ও কৃতিত্ব দীর্ঘদিন বাংলাদেশের শ্রেষ্ঠত্ব দেখাবে এবং টার্নিং বলের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার অদক্ষতা আরেকবার তুলে ধরবে। সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.