এইমাত্র পাওয়া

Monthly Archives: May 2021

ইন্টারভিউ দিতে এসে লাশ হলেন শাহাদাত

নিউজ ডেস্ক।। মাদারীপুরের শিবচরের নিয়ামতকান্দী গ্রামের শাহাদাত হোসেন মোল্লা। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পাস করে চাকরির চেষ্টা করছিলেন। করোনা পরিস্থিতির মধ্যেই চাকরির ইন্টারভিউ দিতেই গ্রামের বাড়ি থেকে ঢাকায় আসেন তিনি। কিন্তু জীবিত ফিরতে পারেননি। মাদারীপুরের কাঁঠালবাড়ি এলাকায় থেমে থাকা বাল্কহেডের সঙ্গে যাত্রীবাহী স্পিডবোটের ধাকায় যে ২৬ জন নিহত হয়েছে। তাদের …

বিস্তারিত পড়ুন

একদিনে আরো ৬৫ জনের মৃত্যু

নিউজ ডেস্ক।। মহামারি করোনাভাইরাসে দেশে একদিনে আরো ৬৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা গিয়ে দাঁড়াল ১১ হাজার ৬৪৪ জনের। একইসময়ে নতুন করে রোগী শনাক্ত হয়েছেন ১৭৩৯ জন। এতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ লাখ ৬৩ হাজার ৬৮২ জন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত …

বিস্তারিত পড়ুন

নার্স নিয়োগের লিখিত পরীক্ষার সময়সূচি ও আসনবিন্যাস প্রকাশ

অনলাইন ডেস্ক ।। আড়াই হাজার নার্স নিয়োগের লিখিত পরীক্ষার সময়সূচি ও আসনবিন্যাস প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সোমবার (৩ মে) এক বিজ্ঞপ্তিতে পিএসসি জানিয়েছে, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের অধীনে সিনিয়র স্টাফ নার্স (১০ম গ্রেড) পদে ২ হাজার ৫০০ জন নিয়োগের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ ১৫ হাজার ২২৮ জন প্রার্থীর লিখিত …

বিস্তারিত পড়ুন

কওমি মাদ্রাসা খুলে দেওয়ার আহ্বান

অনলাইন ডেস্ক ।। কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড গওহরডাঙ্গা বাংলাদেশের ৪৫তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। সোমবার দুপুর ১২টায় কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড গওহরডাঙ্গার সদর দফতর টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ থেকে এই ফলাফল প্রকাশ করা হয়। এসময় কওমি মাদ্রাসা খুলে দেওয়ার আহ্বান জানানো হয়েছে। এবারের পরীক্ষায় গড় পাসের হার ৯০ দশমিক ৪২ শতাংশ। এছাড়া …

বিস্তারিত পড়ুন

শ্রাবন্তী হেরেছেন ৫০ হাজার ভোটে

অনলাইন ডেস্ক ।। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে হেরে গেছেন তারকা অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। বিজেপির হয়ে লড়া এই প্রার্থী হেরেছেন ৫০ হাজার ভোটের ব্যবধানে। রোববার ঘোষিত নির্বাচনের ফলে বেহালা পশ্চিম কেন্দ্রে তৃণমূলের হেভিওয়েট নেতা পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে তার এই লজ্জাজনক হার নতুন করে আলোচানার জন্ম দিয়েছে। হিন্দুস্তান টাইমস বলছে, রোশন সিং-এর সঙ্গে …

বিস্তারিত পড়ুন

ঈদের ছুটি তিন দিন

অনলাইন ডেস্ক: আসন্ন পবিত্র ঈদুল ফিতরের সরকারি ছুটি তিন দিন। এটা বাড়বে না তিনদিনই থাকবে। আর এই তিন দিনের বাইরে কোনো প্রতিষ্ঠান নিজ উদ্যোগে অতিরিক্ত ছুটিও দিতে পারবে না বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। এ সিদ্ধান্ত সরকারি ও বেসরকারি সকল প্রতিষ্ঠানের ক্ষেত্রেই প্রযোজ্য থাকবে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, …

বিস্তারিত পড়ুন

আজ আরও ৬৫ মৃত্যু, শনাক্ত ১৭৩৯

নিউজ ডেস্ক।। দেশের গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৬৫ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে আক্রান্ত শনাক্ত হয়েছেন এক হাজার ৭৩৯ জন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ১৯ হাজার ৪৫২টি। এরমধ্যে পরীক্ষা করা …

বিস্তারিত পড়ুন

ঈদ পর্যন্ত বন্ধ থাকবে রেল ও নৌপথ

নিজস্ব প্রতিবেদক।। লকডাউন’ বা বিধি-নিষেধ আগামী ১৬ মে পর্যন্ত (ঈদের সম্ভাব্য ছুটি ১৩-১৫ মে) বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। জেলার ভিতরে গণপরিবহন চালুর সিদ্ধান্ত হলেও বন্ধই থাকছে রেল ও নৌপথ। সোমবার (৩ মে) সচিবালয়ে মন্ত্রিপরিষদের বৈঠক শেষে খন্দকার আনোয়ারুল ইসলাম এক ব্রিফিংয়ে সাংবাদিকদের একথা জানান। তিনি …

বিস্তারিত পড়ুন

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সীমান্ত বন্ধ থাকবে: স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক।। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশের সীমান্ত বন্ধ থাকবে। সোমবার (৩মে) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে করোনার সংক্রমণ বাড়লেও তা বর্তমানে কমে এসেছে। তবে পার্শ্ববর্তী ভারতে ব্যাপক তাণ্ডব চালাচ্ছে ভাইরাসটি। এ অবস্থায় বিশেষজ্ঞরা সতর্ক করেন যে, ভারতীয় …

বিস্তারিত পড়ুন

গণপরিবহন চলবে ৬ মে থেকে, বন্ধ থাকবে দূরপাল্লার বাস

নিজস্ব প্রতিবেদক।। ঈদকে সামনে রেখে জনস্বার্থ বিবেচনায় আগামী ৬ মে থেকে শর্তসাপেক্ষে সরকার গণপরিবহন চালুর ব্যাপারে সক্রিয় চিন্তাভাবনা করছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি জানান, জেলার গাড়িগুলো জেলার মধ্যেই সীমাবদ্ধ থাকবে। কোনোভাবেই জেলার সীমানা অতিক্রম করতে পারবে না। সিটি করপোরেশনের ক্ষেত্রে সিটি পরিবহন সিটির বাইরে যেতে …

বিস্তারিত পড়ুন