এইমাত্র পাওয়া

নার্স নিয়োগের লিখিত পরীক্ষার সময়সূচি ও আসনবিন্যাস প্রকাশ

অনলাইন ডেস্ক ।।

আড়াই হাজার নার্স নিয়োগের লিখিত পরীক্ষার সময়সূচি ও আসনবিন্যাস প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

সোমবার (৩ মে) এক বিজ্ঞপ্তিতে পিএসসি জানিয়েছে, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের অধীনে সিনিয়র স্টাফ নার্স (১০ম গ্রেড) পদে ২ হাজার ৫০০ জন নিয়োগের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ ১৫ হাজার ২২৮ জন প্রার্থীর লিখিত পরীক্ষা আগামী ৯ মে (রোববার) হবে।

সিনিয়র স্টাফ নার্সের লিখিত পরীক্ষা ৯ মে বেলা ১টা থেকে ৩টা পর্যন্ত রাজধানী ঢাকার ১৫টি কেন্দ্রে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষায় অংশ নেবেন।

গত বছরের ১ মার্চে প্রকাশিত বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের সিনিয়র স্টাফ নার্স (১০ম গ্রেড) পদে ২ হাজার ৫০০ জনকে নিয়োগের কথা বলা হয়েছিল। গত ২৮ জানুয়ারি ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা হয়। ওই দিন বেলা ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজধানীর ২১টি শিক্ষাপ্রতিষ্ঠানে এ পরীক্ষা হয়। ২৮ ফেব্রুয়ারি এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ করে পিএসসি।

১১ মার্চ লিখিত পরীক্ষার তারিখ প্রকাশ করেছিল পিএসসি। এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ ১৫ হাজার ২২৮ জন প্রার্থীর লিখিত পরীক্ষা গত ১০ এপ্রিল রাজধানীর ১৫টি কেন্দ্রে বেলা ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত হওয়ার কথা ছিল। কিন্তু করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় গত ৩১ মার্চ লিখিত পরীক্ষা স্থগিত করেছিল পিএসসি।

_পরীক্ষার সময় ও আসন বিন্যাস দেখতে এখানে ক্লিক করুন


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.