নিউজ ডেস্ক।।
মহামারি করোনাভাইরাসে দেশে একদিনে আরো ৬৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা গিয়ে দাঁড়াল ১১ হাজার ৬৪৪ জনের। একইসময়ে নতুন করে রোগী শনাক্ত হয়েছেন ১৭৩৯ জন। এতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ লাখ ৬৩ হাজার ৬৮২ জন।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সরকারি হিসাবে আক্রান্তদের মধ্যে একদিনে আরো ৩ হাজার ৮৩৪ জন সুস্থ হয়ে উঠেছেন; এ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ৬ লাখ ৯১ হাজার ১৬২ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৪২০টি ল্যাবে ১৯ হাজার ৪৩১ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৫৫ লাখ ১৮ হাজার ৪১০ টি নমুনা।
২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৮ দশমিক ৯৫ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৮৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক ৫০ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৫২ শতাংশ।
সরকারি ব্যবস্থাপনায় এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৪০ লাখ ৬৮ হাজার ২৬৫টি; বেসরকারি ব্যবস্থাপনায় ১৪ লাখ ৫০ হাজার ১৪৫টি।
গত এক দিনে যারা মারা গেছেন, তাদের ৪২ জন পুরুষ আর নারী ২৩ জন। তাদের ৪৫ জন সরকারি হাসপাতালে, ১৫ জন বেসরকারি হাসপাতালে মারা যান। বাসায় মারা গেছেন পাঁচ জন।
তাদের মধ্যে ৩৬ জনের বয়স ছিল ৬০ বছরের বেশি, ১৫ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, ৮ জনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে, ৩ জনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে, ২ জনের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে এবং ১ জনের বয়স ১০ বছরের কম ছিল।
মৃতদের মধ্যে ৩২ জন ঢাকা বিভাগের, ১৭ জন চট্টগ্রাম বিভাগের, ৬ জন সিলেট বিভাগের, ৪ জন খুলনা বিভাগের এবং ২ জন করে রাজশাহী, বরিশাল ও রংপুর বিভাগের বাসিন্দা ছিলেন।
এ পর্যন্ত মৃত ১১ হাজার ৬৪৪ জনের মধ্যে ৮ হাজার ৪৭৬ জন পুরুষ এবং ৩ হাজার ১৬৮ জন নারী।
প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম একজনের মৃত্যু হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
