ঈদ পর্যন্ত বন্ধ থাকবে রেল ও নৌপথ

নিজস্ব প্রতিবেদক।।

লকডাউন’ বা বিধি-নিষেধ আগামী ১৬ মে পর্যন্ত (ঈদের সম্ভাব্য ছুটি ১৩-১৫ মে) বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। জেলার ভিতরে গণপরিবহন চালুর সিদ্ধান্ত হলেও বন্ধই থাকছে রেল ও নৌপথ।

সোমবার (৩ মে) সচিবালয়ে মন্ত্রিপরিষদের বৈঠক শেষে খন্দকার আনোয়ারুল ইসলাম এক ব্রিফিংয়ে সাংবাদিকদের একথা জানান।

তিনি বলেন, ৬ মে থেকে গণপরিবহন চলাচল করবে। তবে এক জেলা থেকে অন্য জেলায় যেতে পারবে না। লঞ্চ ও ট্রেন চলাচল বন্ধ থাকবে।

‘আজ (৩ মে) থেকে মার্কেটে পুলিশের অভিযান চলবে। মাস্ক না পরলে, স্বাস্থ্যবিধি না মানা হলে মার্কেট বন্ধ করে দেবো। ’


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.