এইমাত্র পাওয়া

Monthly Archives: May 2021

এবার নোবেলের বিরুদ্ধে থানায় জিডি

নিজস্ব প্রতিবেদক।। ভারতের একটি রিয়েলিটি মিউজিক শো থেকে উঠে আসা সঙ্গীত শিল্পী নোবেল একের পর এক বিতর্ক সৃষ্টি করছেন। বিতর্কিত কর্মকাণ্ডের জন্য এই শিল্পীকে ঘিরে আলোচনা-সমালোচনা থামছেই না। সোমবার নতুন করে আরও এক বিতর্কের জন্ম দিলেন। সময় টিভির বিনোদন প্রতিবেদক আল কাছিরকে অপহরণের হুমকি দিয়েছেন তিনি। ফলে বিতর্কিত গায়ক নোবেলের …

বিস্তারিত পড়ুন

ভারতের পরিস্থিতির উপর লকডাউন বাড়া নির্ভর করবে

অনলাইন ডেস্ক।। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছেন, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে চলমান লকডাউন আরও বাড়ানো হবে কি না- তা ভারতের করোনা পরিস্থিতির ওপর নির্ভর করছে। আজ সোমবার (১৭ মে) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে শেষে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল বৈঠকে মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা যুক্ত ছিলেন। মন্ত্রিপরিষদ সচিব …

বিস্তারিত পড়ুন

৯৫৪ শিক্ষক কর্মচারী উচ্চতর স্কেল পাচ্ছেন

অনলাইন ডেস্ক।। উচ্চতর গ্রেড পাচ্ছেন স্কুল ও কলেজের ৯৫৪ জন শিক্ষক-কর্মচারী। তাদের মধ্যে স্কুলের ৬৭১ জন এবং কলেজের ২৮৩ জন। সোমবার (১৫ মে) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে এমপিও কমিটির ভার্চুয়াল সভায় তাদের উচ্চতর গ্রেড দেওয়ার সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন অধিদপ্তরের মহাপরিচালক (চলতি দায়িত্ব) অধ্যাপক সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুক। …

বিস্তারিত পড়ুন

অতিরিক্ত আইজিপি হলেন চারজন

নিজস্ব প্রতিবেদক।। বাংলাদেশ পুলিশে অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে চার কর্মকর্তাকে পদোন্নতি দেয়া হয়েছে। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন- ঢাকার অ্যান্টি টেরোরিজম ইউনিটের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. দিদার আহমেদ, …

বিস্তারিত পড়ুন

ব্যাংক কর্মকর্তারা দুর্নীতি করলে জরিমানা-মামলা

নিজস্ব প্রতিবেদক।। দুর্নীতির সঙ্গে জড়িত হলে ব্যাংক কর্মকর্তাদের বড় অংকের জরিমানা ও ফৌজদারি মামলার বিধান রেখে ‘ব্যাংক-কোম্পানি (সংশোধন) আইন, ২০২১’-এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে এই অনুমোদন দেয়া হয় বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। গণভবন থেকে প্রধানমন্ত্রী এবং সচিবালয়ে মন্ত্রিপরিষদ …

বিস্তারিত পড়ুন

ফেসবুক অ্যাপ ব্যবহারে যেসব বিষয় খেয়াল রাখবেন

অনলাইন ডেস্ক।। ফেসবুক অ্যাপ ব্যবহারের সময় কিছু বিষয়ে খেয়াল রাখা জরুরি। লগ-ইন বিষয়ক তথ্য, হাইড হয়ে যাওয়া মেসেজ, ফাইল আদান-প্রদানে আমাদের সবসময় সচেতন থাকতে হবে। ফেসবুক অ্যাপে যেসব বিষয়ে আমাদের সতর্ক থাকা উচিত সেসব নিয়েই আজকের আয়োজন- লগ-ইন করার ব্যাপারে সতর্ক হোন প্রয়োজনের তাগিদে অনেকেই অন্যের ডিভাইসে নিজের ফেসবুক অ্যাকাউন্ট …

বিস্তারিত পড়ুন

মাথাপিছু আয় বেড়ে হলো ২২২৭ ডলার

নিউজ ডেস্ক।। চলতি অর্থবছরের (২০২০-২১) হিসাব অনুযায়ী মাথাপিছু আয় গত অর্থবছরের চেয়ে ১৬৩ ডলার বেড়েছে। এ বছর মাথাপিছু আয় হয়েছে ২ হাজার ২২৭ ডলার, যা গত অর্থবছর (২০১৯-২০) ছিল ২ হাজার ৬৪ ডলার। পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান মন্ত্রিসভা বৈঠকে এ তথ্য তুলে ধরেন। সোমবার (১৭ মে) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে …

বিস্তারিত পড়ুন

বঙ্গবন্ধুর নামে পিরোজপুরে প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করতে আইন অনুমোদন

নিউজ ডেস্ক।। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে পিরোজপুর সদরে একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনে আইন অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ সোমবার (১৭ মে) ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর আইন, ২০২১’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

বিস্তারিত পড়ুন

সব মন্ত্রণালয়ে খরচ কমাতে অর্থ মন্ত্রণালয়ের চিঠি

নিউজ ডেস্ক।। করোনাকালে অর্থব্যয়ে আরও সাশ্রয়ী হতে চায় সরকার। এর অংশ হিসেবে রাষ্ট্রীয় কেনাকাটায় মিতব্যয়ী হওয়ার জন্য মন্ত্রণালয় ও বিভাগগুলোকে পরামর্শ দিয়েছে অর্থ মন্ত্রণালয়। সোমবার এক পরিপত্রে এ পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে সরকারি কেনাকাটায় সরকারি ক্রয় আইন (পিপিএ) ও সরকারি ক্রয় বিধিমালা (পিপিআর) অনুসরণ এবং কেনাকাটায় স্বচ্ছতা নিশ্চিত করতে …

বিস্তারিত পড়ুন

অতিরিক্ত আইজিপি হলেন চার কর্মকর্তা

নিউজ ডেস্ক।। পুলিশের ঊর্ধ্বতন চার কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত আইজিপি, গ্রেড-২ পদে পদায়ন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ অধিশাখা-১ এর উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে পদোন্নতির এই আদেশ দেয়া হয়। অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত চার পুলিশ কর্মকর্তা হলেন, এন্টি টেরোরিজম ইউনিটের ডিআইজি …

বিস্তারিত পড়ুন