অতিরিক্ত আইজিপি হলেন চারজন

নিজস্ব প্রতিবেদক।।

বাংলাদেশ পুলিশে অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে চার কর্মকর্তাকে পদোন্নতি দেয়া হয়েছে। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন- ঢাকার অ্যান্টি টেরোরিজম ইউনিটের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. দিদার আহমেদ, ঢাকা নৌপুলিশের ডিআইজি মো. আতিকুল ইসলাম, ঢাকা পুলিশ অধিদপ্তরের ডিআইজি মো. খুরশীদ হোসেন এবং বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.