নিউজ ডেস্ক।।
পুলিশের ঊর্ধ্বতন চার কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত আইজিপি, গ্রেড-২ পদে পদায়ন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ অধিশাখা-১ এর উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে পদোন্নতির এই আদেশ দেয়া হয়।
অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত চার পুলিশ কর্মকর্তা হলেন, এন্টি টেরোরিজম ইউনিটের ডিআইজি মো. দিদার আহম্মদ, নৌ পুলিশের ডিআইজি মো. আতিকুল ইসলাম, পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি এম খুরশীদ হোসেন ও বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম।
সূত্র: ডিএমপি নিউজ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
