নিউজ ডেস্ক।।
করোনাকালে অর্থব্যয়ে আরও সাশ্রয়ী হতে চায় সরকার। এর অংশ হিসেবে রাষ্ট্রীয় কেনাকাটায় মিতব্যয়ী হওয়ার জন্য মন্ত্রণালয় ও বিভাগগুলোকে পরামর্শ দিয়েছে অর্থ মন্ত্রণালয়। সোমবার এক পরিপত্রে এ পরামর্শ দেওয়া হয়েছে।
একই সঙ্গে সরকারি কেনাকাটায় সরকারি ক্রয় আইন (পিপিএ) ও সরকারি ক্রয় বিধিমালা (পিপিআর) অনুসরণ এবং কেনাকাটায় স্বচ্ছতা নিশ্চিত করতে নির্দেশনা দেওয়া হয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের পরিপত্রে বলা হয়েছে, দেশের চলমান করোনাজনিত অভিঘাত মোকাবেলায় স্বাস্থ্যখাত, সামাজিক নিরাপত্তা ও অর্থনৈতিক ব্যবস্থাপনাকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এ প্রেক্ষিতে সব মন্ত্রণালয় ও বিভাগকে তাদের কেনাকাটার বিষয়ে আরও মিতব্যয়ী হওয়ার জন্য অনুরোধ করা হলো। এছাড়া সরকারি ক্রয়ের ক্ষেত্রে পিপিএ ও পিপিআর যথাযথভাবে অনুসরণ ও ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখার জন্য অনুরোধ করা হলো।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
