এইমাত্র পাওয়া

Daily Archives: January 24, 2021

সাধারণ শিক্ষার পাশাপাশি গবেষণায়ও মনোনিবেশের আহ্বান রাষ্ট্রপতির

নিউজ ডেস্ক।। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ (বিইউপি) কতৃপক্ষকে সাধারণ শিক্ষা কার্যক্রমের সাথে সাথে গবেষণা কার্যক্রমের দিকে মনোনিবেশ করতে বলেছেন। বিইউপি ভিসি মেজর জেনারেল মো. মোশফেকুর রহমান রোববার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ কালে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার সাথে গবেষণা কার্যক্রমের উপর মনোযোগ দিন। বৈঠক …

বিস্তারিত পড়ুন

৪ ফেব্রুয়ারির পর স্কুল-কলেজ খোলার সিদ্ধান্ত : শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক।। শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, করোনা মহামারীর মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খুললে কীভাবে চলবে, তা ঠিক করলেও কবে নাগাদ খুলবে তা ৪ ফেব্রুয়ারি পর্যন্ত পরিস্থিতি দেখে তারপর সিদ্ধান্ত নেওয়া হবে। আজ রবিবার (২৪ জানুয়ারি) আন্তর্জাতিক শিক্ষা দিবসের ভার্চুয়াল এক আলোচনা সভায় এ কথা জানান শিক্ষামন্ত্রী।

বিস্তারিত পড়ুন

প্রাথমিক বিদ্যালয় খোলার প্রস্তুতি নিতে নির্দেশনা জারি

নিউজ ডেস্ক।। প্রাথমিক বিদ্যালয়গুলো খুলে দিতে প্রস্তুতি নেওয়ার নির্দেশনা জারি করেছে অধিদপ্তর। একইসঙ্গে করোনাভাইরাস পরিস্থিতিতে জনস্বাস্থ্য ও স্বাস্থবিধি মেনে বিদ্যালয় চালুর বিষয়ে নির্দেশিকাও দিয়েছে। রোববার রাতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যুগ্ম সচিব (পরিচালক, পলিসি ও অপারেশন) মনীষ চাকমা এ নির্দেশনা জারি করেন। নির্দেশনা অনুযায়ী, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করে …

বিস্তারিত পড়ুন

জবিতে স্বশরীরে ক্লাস-পরীক্ষা নেয়ার প্রস্তুতি চলছে : জবি উপাচার্য

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সীমিত পরিসরে স্বশরীরেও ক্লাস-পরীক্ষা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান। রবিবার (২৪ জানুয়ারি) মুঠোফোনে এসব তথ্য জানান। তিনি বলেন, আমাদের (জগন্নাথ বিশ্ববিদ্যালয়) বিশ্ববিদ্যালয় খোলাই আছে। অন্য বিশ্ববিদ্যালয় যেই পারপাসে খুলতেছে সেই পারপাস আমাদের শেষ হয়ে গেছে। অন্য বিশ্ববিদ্যালয় অনার্স ও মাস্টার্সের শেষ …

বিস্তারিত পড়ুন

​শেষ কর্মদিবসের আগের দিন প্রাণ হারালেন কলেজ শিক্ষক

শিক্ষকতা জীবনের শেষ কর্মদিবসটি পালন করতে পারলেন না যশোর বাঘারপাড়া ডিগ্রি কলেজের শিক্ষক সদর উদ্দিন (৫৮)। রোববার বিকাল সাড়ে ৪টার দিকে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মোস্তবাপুর নামক স্থানে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে তার মৃত্যু হয়। তিনি জেলার সদর উপজেলার টিকারী গ্রামের রফি উদ্দিনের ছেলে। সোমবার তার কর্মজীবনের শেষ …

বিস্তারিত পড়ুন

কাল ৫০ লাখ ডোজ ভ্যাকসিন আসছে

সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া থেকে ক্রয়চুক্তি অনুযায়ী ৫০ লাখ ডোজ ভ্যাকসিন ঢাকায় আসছে সোমবার (২৫ জানুয়ারি) সকালে। রবিবার ( ২৪ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ভ্যাকসিনের পরবর্তী লট কবে নাগাদ আসতে পারে এমন প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী জানান, ২০ লাখ ভ্যাকসিন ভারত সরকার উপহার …

বিস্তারিত পড়ুন

শিক্ষকদের অবরুদ্ধ করে সাত কলেজের শিক্ষার্থীদের আমরণ অনশন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের ২০১৭-১৮ এবং ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা কবি নজরুল সরকারি কলেজের শিক্ষকদের অবরুদ্ধ করে আমরণ অনশন করছেন। আজ রবিবার সকাল ১১টা থেকে কবি নজরুল সরকারি কলেজের প্রধান ফটকের অবরোধ করে এ অনশন শুরু করেন শিক্ষার্থীরা। অনশন অব্যাহত রয়েছে। ইডেন কলেজের এক শিক্ষার্থী বলেন, অনশন কর্মসূচীতে তিতুমীর …

বিস্তারিত পড়ুন

পঞ্চম ও অষ্টম শ্রেণির পরীক্ষা স্থায়ীভাবে বাতিলের পরামর্শ

অনলাইন ডেস্ক || পঞ্চম শ্রেণির প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসিই) এবং অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা স্থায়ীভাবে বাদ দেওয়ার সুপারিশ করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ফরাসউদ্দিন। আন্তর্জাতিক শিক্ষা দিবস উপলক্ষে রোববার রাজধানীতে বাংলাদেশ ইউনেসকো জাতীয় কমিশন আয়োজিত এক ভার্চুয়াল আলোচনা সভায় যুক্ত …

বিস্তারিত পড়ুন

কাউকে জোর করে ভ্যাকসিন দেওয়া হবে না

অনলাইন ডেস্ক: কাউকে জোর করে ভ্যাকসিন দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ভ্যাকসিন স্বাধীনভাবে যে নিতে চায় তাকেই দেওয়া হবে। তিনি বলেন, আমরা কুর্মিটোলা হসপিটালে যেসব নার্সকে দিচ্ছি তারা নিজেরা নিতে চাচ্ছেন। আমরা আগে ফ্রন্ট লাইনারকে ভ্যাকসিন দেব, ডব্লিইউএইচওর গাইডলাইন অনুযায়ী। পর্যায়ক্রমে যাদের ভ্যাকসিন লাগবে তাদের …

বিস্তারিত পড়ুন

সরকার যেখানে বলবে সেখানেই ভ্যাকসিন পৌঁছে দেব: পাপন

অনলাইন ডেস্ক : বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন বলেছেন, সরকার আমাদের ৬৪ জেলায় করোনার ভ্যাকসিন পৌঁছে দেওয়ার কথা বলেছে। আমরা প্রতিটি জেলার সিভিল সার্জনের কাছে ভ্যাকসিন হস্তান্তর করবো। সরকার যেখানেই বলবে আমরা সেখানেই ভ্যাকসিন পৌঁছে দেব। রবিবার সন্ধ্যায় গুলশানের নিজ বাসভবন থেকে করোনা ভ্যাকসিন নিয়ে আয়োজিত সংবাদ …

বিস্তারিত পড়ুন