সাধারণ শিক্ষার পাশাপাশি গবেষণায়ও মনোনিবেশের আহ্বান রাষ্ট্রপতির

নিউজ ডেস্ক।।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ (বিইউপি) কতৃপক্ষকে সাধারণ শিক্ষা কার্যক্রমের সাথে সাথে গবেষণা কার্যক্রমের দিকে মনোনিবেশ করতে বলেছেন।

বিইউপি ভিসি মেজর জেনারেল মো. মোশফেকুর রহমান রোববার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ কালে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার সাথে গবেষণা কার্যক্রমের উপর মনোযোগ দিন।

বৈঠক শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদীন বাসসকে এ কথা বলেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.