আগামী মঙ্গলবার বিমানের বহরে যুক্ত হতে যাচ্ছে অত্যাধুনিক নতুন ড্যাশ ৮-৪০০ মডেলের নতুন উড়োজাহাজ ’ধ্রুবতারা’। রবিবার বিমান কর্তৃপক্ষ জানায়, বাংলাদেশ ও কানাডা সরকারের মধ্যে জি-টুজি ভিত্তিতে কেনা ৩টি উড়োজাহাজের প্রথমটি জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে ২৪ নভেম্বর যুক্ত হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই উড়োজাহাজের নাম রেখেছেন ‘ধ্রুবতারা’।
বিস্তারিত পড়ুনDaily Archives: November 22, 2020
রাতের তাপমাত্রা বাড়তে পারে
নিউজ ডেস্ক।। সপ্তাহের শেষে সারাদেশে রাতের তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
বিস্তারিত পড়ুনডিসেম্বরে করোনা টিকা দেয়া শুরু করবে যুক্তরাষ্ট্র
নিউজ ডেস্ক।। ডিসেম্বরের ১১ তারিখ থেকে আমেরিকানদের করোনা টিকা দেয়া হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের করোনা টিকা কর্মসূচির প্রধান। রোববার সরকারের করোনা টিকা প্রকল্পের প্রধান মনসেফ স্লাউই এ তথ্য জানিয়েছেন।দেশটিতে করোনার প্রকোপ বৃদ্ধির পরেই এই মন্তব্য এসেছে।
বিস্তারিত পড়ুননন-ক্যাডার সহকারী সচিব হলেন ১৪ কর্মকর্তা
নিউজ ডেস্ক।। বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ১৪ জন প্রশাসনিক কর্মকর্তা (এও) এবং ব্যক্তিগত কর্মকর্তাকে (পিও) নন-ক্যাডার কোটায় সহকারী সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। রোববার (২২ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই পদোন্নতির আদেশ জারি করা হয়েছে। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশের ভিত্তিতে এই ১৪ কর্মকর্তাকে সহকারী সচিব (ক্যাডারবহির্ভুত) করা হয় বলে …
বিস্তারিত পড়ুনছাত্র ইউনিয়নের নতুন সভাপতি ফয়েজ, সম্পাদক দীপক
নিউজ ডেস্ক।। বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের নতুন সভাপতি ফয়েজ উল্লাহ এবং সাধারণ সম্পাদক পদে দীপক শীল নির্বাচিত হয়েছেন। রোববার ৪০তম জাতীয় সম্মেলন উপলক্ষে অনুষ্ঠিত কাউন্সিল শেষে এই নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। ‘আলোকে চিনে নেয় আমার অবাধ্য সাহস’ স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৪০তম জাতীয় সম্মেলন শুরু …
বিস্তারিত পড়ুনএসেব এর আইন সম্পাদক হলেন শিক্ষক নাসির উদ্দিন
নিউজ ডেস্ক।। এসোসিয়েশন অব শ্যাডো এডুকেশন বাংলাদেশ (এসেব) এর ফার্মগেট জোনের নবনির্বাচিত কমিটির আইন সম্পাদক নির্বাচিত হয়েছেন জনপ্রিয় শিক্ষক নাসির উদ্দিন। যিনি ফার্মগেট এলাকায় নাসির স্যার নামেই পরিচিত। জানা গেছে, গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ফার্মগেটস্থ গিয়াস উদ্দীন মিল্কী অডিটোরিয়ামে এসেব ফার্মগেট জোনের সদস্যদের ভোট গ্রহণের মাধ্যমে ২১ সদস্য বিশিষ্ট্য কমিটি …
বিস্তারিত পড়ুনসাবেক ফুটবলার বাদল রায় আর নেই
নিউজ ডেস্ক।। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক তারকা ফুটবলার ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাবেক সহ-সভাপতি বাদল রায় মারা গেছেন। রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় আবাহনী ফুটবল ক্লাবের ম্যানেজার সত্যজিৎ দাস রুপু বাদল রায়ের মৃত্যুর খবরটি নিশ্চিত করে বলেন, ‘বাদল রায় আমাদের মাঝে আর নেই। বাংলাদেশ মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় বিকেল …
বিস্তারিত পড়ুনপদে যোগদান না করেই স্কুল প্রকল্প থেকে খোরপোষ তুলেছেন আব্দুর রাজ্জাক
সাবেক স্ত্রীর মামলায় সাময়িক বরখাস্ত এবং পরে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) শিক্ষা ক্যাডারের ৩৪ ব্যাচের প্রভাষক আব্দুর রাজ্জাক গোপনে ছয় মাসের খোরপোষ ও ভাতা নিয়েছেন আলোচিত ১০টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় স্থাপন প্রকল্প থেকে। শুধু তাই নয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরে ওএসডি হিসেবে যোগদান না করে প্রকল্পে ফিরতে শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন …
বিস্তারিত পড়ুনবাংলাদেশ ব্যাংকে দুই ডেপুটি গভর্নর নিয়োগ
নিউজ ডেস্ক।। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন কাজী ছাইদুর রহমান ও একেএম সাজেদুর রহমান খান। রোববার (২২ নভেম্বর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। কাজী ছাইদুর রহমান বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এবং একেএম সাজেদুর রহমান খান রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের …
বিস্তারিত পড়ুনডিজিটাল হেলথ কার্ড পাচ্ছেন ১২ লাখ মানুষ
নিউজ ডেস্ক।। চলতি বছরেই দেশের ৯ উপজেলার ১২ লাখ মানুষ পাচ্ছেন ডিজিটাল হেলথ কার্ড বা স্বাস্থ্য পরিচয়পত্র। আর ২০২৩ সালের মধ্যে এ কার্ড পাবেন দেশের তিন কোটি মানুষ। হেলথ কার্ডে রোগীর যেসব তথ্য সংরক্ষিত থাকবে, সে অনুযায়ী নানা পদক্ষেপ নিতে পারবে সরকার। রবিবার (২২ নভেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের …
বিস্তারিত পড়ুন
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল