এইমাত্র পাওয়া

Daily Archives: August 3, 2020

প্রাথমিকে আর সরাসরি প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হবে না

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আর সরাসরি প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হবে না। সহকারী শিক্ষকদের পদোন্নতি দিয়ে প্রধান শিক্ষক করা হবে। পদোন্নতি পাবেন প্রধান শিক্ষকরাও। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আকরাম-আল-হোসেন  বলেন, ‘পিএসসি চেয়ারম্যানকে বলেছি আমাদের আর প্রধান শিক্ষক লাগবে না। সহকারী শিক্ষক থেকে পদোন্নতি দেওয়া হবে। ’ বর্তমানে প্রধান …

বিস্তারিত পড়ুন

করোনা আতঙ্কে ব্রেন স্ট্রোক, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থী মারা গেছেন। ওই শিক্ষার্থীর নাম মিঠুন বিশ্বাস। তিনি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের (২০১৯-২০ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী ছিলেন। সোমবার (০৩ আগস্ট) সকাল ৭টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) শেষনিশ্বাস ত্যাগ করেন মিঠুন। মিঠুনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার বড় ভাই সুমন বিশ্বাস। সুমন …

বিস্তারিত পড়ুন

ভালোবাসায় অভিমান, অকালে ঝরল দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাণ

প্রেমিকার সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেন প্রেমিক। প্রেমিকের আত্মহত্যার দেড় মাসের ব্যবধানে শোক সইতে না পেরে এবার আত্মহত্যা করলেন প্রেমিকা। মান-অভিমানে ঝরে গেল দুটি প্রাণ। তাদের অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে একটি প্রেমের করুণ সমাপ্তি ঘটলো। পাশাপাশি তাদের মৃত্যুতে পরিবার দুটিকে আজীবন বয়ে বেড়াতে হবে স্বজন হারানোর বেদনা। জানা যায়, ফরিদপুরের মধুখালী উপজেলার …

বিস্তারিত পড়ুন

দোকান খোলা ৮টা পর্যন্তই, নিয়ন্ত্রিত চলাচলের সীমা বাড়ল

মহামারি করোনাভাইরাসের কারণে ৩১ আগস্ট পর্যন্ত নিয়ন্ত্রিত চলাচলের সীমা বাড়িয়েছে সরকার। এছাড়া রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত অতীব জরুরি প্রয়োজন (প্রয়োজনীয় ক্রয়-বিক্রয়, কর্মস্থলে যাতায়াত, জরুরি পরিষেবা, ওষুধ ক্রয়, চিকিৎসা সেবা, মৃতদেহ দাফন/সৎকার ইত্যাদি) ব্যতীত বাসস্থানের বাইরে আসা যাবে না। তবে দোকানপাট আগের মতোই রাত ৮টা পর্যন্ত খোলা থাকছে। সোমবার …

বিস্তারিত পড়ুন

পর্যটকে মুখর কুয়াকাটা সৈকত

করোনা মহামারি থাকা সত্ত্বেও ঈদের পরপরই পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে কুয়াকাটা সমুদ্র সৈকত। স্থানীয় পর্যটকদের পাশাপাশি সৈকতে বিদেশি পর্যটকের আনাগোনাও ছিলো। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পর্যটকের উপস্থিতিতে কুয়াকাটা সৈকতে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। তবে পর্যটকদের সর্বোচ্চ নিরাপত্তা ও করোনা সংক্রমণ রোধে কাজ করছে কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ। করোনা সংক্রমণ …

বিস্তারিত পড়ুন

মাস্টার্স প্রফেশনাল কোর্সে ভর্তির আবেদন শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহে শিক্ষাবর্ষ অনুযায়ী মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে ভর্তির আবেদন শুরু। সোমবার (৩ আগস্ট) বিকেলে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, অনলাইনে যেসব কোর্সে ভর্তির কার্যক্রম শুরু হয়েছে তা হলো- ২০২০-২১ বর্ষের এলএলবি ১ম পর্ব, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন জার্নালিজম, পোস্ট গ্রাজুয়েট …

বিস্তারিত পড়ুন

মৃত্যু বেড়ে ৩১৮৪, শনাক্ত ২ লাখ ৪২ হাজার

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৩০ জন মারা গেছেন। এ পর্যন্ত মারা গেলেন ৩১৮৪ জন। নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৩৬৫ জন। এপর্যন্ত শনাক্ত হলেন ২ লাখ ৪২ হাজার ১০২ জন। আজ সুস্থ হয়েছে ১০৬৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৩৭ হাজার ৯০৫ জন। …

বিস্তারিত পড়ুন

বর্ষায় সুস্থ থাকতে যা খাবেন

এখন বর্ষাকাল। এ সময় বাতাসের আর্দ্রতা বেশি থাকে। যে কারণে পরিবেশ থাকে স্যাঁতসেঁতে। এই মৌসুমে সাধারণ সর্দিজ্বর হয়ে থাকে, যাকে আমরা ভাইরাল ফ্লু হিসেবে জানি। ভাইরাল ফ্লু হলে ৩-৪ দিনের মধ্যে রোগী ভালো হয়ে যায়। এ ছাড়াও ডেঙ্গুজ্বর এবং এখন আবার করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে আমাদের মানসিক ও শারীরিকভাবে সুস্থ থাকাটা …

বিস্তারিত পড়ুন

স্কুল-কলেজের ‘টিউশন ফি’ নিয়ে উভয়সংকট

অনলাইন ডেস্ক।। রাজধানীর মতিঝিলে অবস্থিত আইডিয়ালে স্কুল অ্যান্ড কলেজে করোনার বন্ধের মধ্যে প্রতিষ্ঠানটি গত জুলাই থেকে আগামী সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসের শিক্ষা ফি (টিউশন ফি) চেয়েছে। অভিভাবকেরা বলছেন, তাঁরা এখন আর্থিক সংকটে পড়েছেন। এ জন্য সময় দিয়ে করোনাকালে শিক্ষার্থীদের শিক্ষা ফি অর্ধেক নেওয়া হোক। আর প্রতিষ্ঠান কর্তৃপক্ষ বলছে, শিক্ষার্থীদের কাছ …

বিস্তারিত পড়ুন

মানুষের উন্নত জীবনই আমাদের লক্ষ্য: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক : আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের মানুষের উন্নত জীবনই আমাদের লক্ষ্য। এ লক্ষ্য সামনে নিয়ে সরকার কাজ করে যাচ্ছে। তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বাস্তবায়ন করতে হবে। এজন্য জাতির পিতা সম্পর্কে সবাইকে জানতে হবে। বঙ্গবন্ধুর জীবনী পড়লে নিজের আদর্শ বাস্তবায় করতে পারবেন। …

বিস্তারিত পড়ুন