এইমাত্র পাওয়া

Monthly Archives: June 2020

ভারতে এইচএসসি পরীক্ষা বাতিল,বিকল্প পদ্ধতিতে ফল

অনলাইন ডেস্ক।। ভারতে বাতিল করা হল উচ্চমাধ্যমিকের বাকি থাকা পরীক্ষাগুলি। ২, ৬ ও ৮ জুলাইয়ের পরীক্ষা হচ্ছে না, শুক্রবার সাংবাদিক বৈঠকে জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তবে কীভাবে ছাত্রছাত্রীদের মূল্যায়ন হবে তা পরে জানানো হবে বলেই জানিয়েছেন দেশটির শিক্ষামন্ত্রী। করোনা পরিস্থিতিতে শুরু থেকেই অনিশ্চয়তায় ছিল উচ্চমাধ্যমিকের ভবিষ্যত। জুলাইতে CBSE আর ICSE …

বিস্তারিত পড়ুন

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল চীন

নিউজ ডেস্ক।। করোনার ছোবলে বিপর্যস্ত পৃথিবী। এরই মধ্যে ঘন ঘন ভূমিকম্প হচ্ছে এখন। ক’দিন আগে ইন্দোনেশিয়ায়, তারও আগে ভারতের দিল্লিতে। দিন দুয়েক আগে মেক্সিকোতেও—এবং এর আগে ইরানেও আঘাত হেনেছে প্রলয়ঙ্কর এই প্রাকৃতিক বিপর্যয়। শুক্রবার স্থানীয় সময় ভোর পাঁচটায় শক্তিশালী ভূকম্পনে কেঁপে উঠল করোনার উৎপত্তিস্থল চীনও। পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং প্রদেশে আঘাত হানে …

বিস্তারিত পড়ুন

বিনামূল্যের বই ছাপানোয় অনিয়ম, শাস্তির মুখে ১০ মুদ্রণ প্রতিষ্ঠান

নিউজ ডেস্ক।। মাধ্যমিক স্তরে বিনামূল্যের পাঠ্যবই ছাপায় নানা অনিয়ম, কেলেঙ্কারির দায়ে ১০টি মুদ্রণ প্রতিষ্ঠানকে বড় অঙ্কের জরিমানা এবং বিভিন্ন মেয়াদে শাস্তি দিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। এসব প্রতিষ্ঠান সময়মতো বই না দেয়া, বইয়ে নিম্নমানের কাগজ-কালির ব্যবহার, ভাড়ায় অন্য প্রতিষ্ঠানে বই ছাপানো, সিট মেশিনের পরিবর্তে ওয়েব মেশিনে ছাপানোর প্রমাণ …

বিস্তারিত পড়ুন

গণস্বাস্থ্য কেন্দ্রের কিট রেজিস্ট্রেশনের অনুমোদন দেয়নি ঔষুধ প্রশাসন

নিউজ ডেস্ক।। গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত ‘জিআর কোভিড-১৯ ডট ব্লট কিট’ অ্যান্টিবডিও চিনতে পারছে না। অ্যান্টিবডি শনাক্তে তাদের কিটের সেনসিটিভি গ্রহণযোগ্য মাত্রার নিচে থাকায় রেজিস্ট্রেশনের অনুমোদন দেয়নি ঔষুধ প্রশাসন অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার ঔষুধ প্রশাসন অধিদপ্তর থেকে রেজিস্ট্রেশন না দেওয়ার বিষয়টি চিঠি দিয়ে গণস্বাস্থ্য কেন্দ্রকে জানিয়ে দেওয়া হয়েছে।

বিস্তারিত পড়ুন

প্রাথমিকে নতুন শিশু শ্রেণি প্রাক-প্রাথমিক দুই বছর

নিউজ ডেস্ক।। দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আরেকটি শ্রেণি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। কিন্ডার গার্টেনের মতো ‘প্লে গ্রুপ’ এর আদলে নতুন সৃষ্টি করা এ শ্রেণির নাম হবে ‘শিশু শ্রেণি’। এরপর ‘নার্সারি’ শেষ করে প্রথম শ্রেণি। নতুন ‘শিশু শ্রেণি’র ফলে এক বছরের প্রাক-প্রাথমিক শিক্ষা হবে এখন থেকে দুই বছর। …

বিস্তারিত পড়ুন

টিকা না পাওয়া শিশুদের কী হবে?

নিউজ ডেস্ক।। মাহমুদ দম্পতির ১৫ মাসের শিশুর এপ্রিলে টিকার নির্ধারিত ডেট ছিল। করোনার সাধারণ ছুটি চলার কারণে টিকাদানের জায়গায় যেতে পারেননি তারা। বেশিরভাগ টিকাদান কেন্দ্র খোলা থাকলেও সংক্রমণের ভয়ে অনেক মা শিশুকে নিয়ে কেন্দ্রে যাননি। যেখানে টিকা দেন সেখানে ফোন করেও যথাযথ তথ্য না পেয়ে তাদের শিশুর কোন সমস্যা হবে …

বিস্তারিত পড়ুন

টেস্ট মর্যাদার দুই দশক

নিউজ ডেস্ক।। ২০ বছর আগে আজকের দিনে (২৬ জুন) ৯টি টেস্ট খেলুড়ে দেশের ভোটে টেস্ট ক্রিকেটের অভিজাত ক্লাবে দশম সদস্য হিসেবে যোগ দিয়েছিল বাংলাদেশ। ইংল্যান্ডের লর্ডসে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বোর্ড সভায় তৎকালীন সভাপতি ম্যালকম গ্রে বাংলাদেশকে পূর্ণ মর্যাদার টেস্ট খেলুড়ে দেশের খেতাব দেন। তবে টেস্ট মর্যাদা প্রাপ্তির মিশনে কেবল …

বিস্তারিত পড়ুন

 যুবসমাজ ধ্বংসের অপর নাম মাদক

মুহাম্মদ শামসুল ইসলাম সাদিক।। মাদকাসক্তি হচ্ছে সব অপরাধের মূল। একজন মানুষ যখন অপরাধজগতে পা বাড়ায়, প্রথম সিঁড়িটি হলো মাদকদ্রব্য। সিগারেট হলো মাদকাসক্তির মূল কারণ। একজন মানুষ প্রথমেই কিন্তু মাদক সেবন করে না। প্রথমে যেটা করে সেটা হলো সিগারেটের নেশা। এই নেশা থেকে আস্তে আস্তে মাদকের দিকে ঝুঁকে পড়ে। মাদকের নেশায় …

বিস্তারিত পড়ুন

গ্রেফতারের পর এবার কলেজ থেকে বরখাস্ত হলেন প্রভাষক মন্ময় মনির

কামরুল হাসান, সাতক্ষীরা থেকেঃ ফেসবুকে আপত্তিকর স্টাটাস দিয়ে গ্রেফতার হবার পর এবার কলেজ থেকে সাময়িকভাবে বহিস্কার করা হলো সাতক্ষীরার কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক ও সীমান্ত আদর্শ কলেজের প্রভাষক মনিরুজ্জামান মন্ময় মনিরকে। বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁকে কলেজ থেকে বহিষ্কারের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সীমান্ত আদর্শ কলেজের অধ্যক্ষ মোঃ …

বিস্তারিত পড়ুন

করোনা মোকাবেলায় অদম্য ও মানবিক যোদ্ধা খানসামার ইউএনও মাহবুব

এস.এম.রকি,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: বৈশ্বিক মহামারি রুপ নেওয়া প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণ মোকাবেলায় জীবনের ঝুঁকি নিয়ে দিনাজপুরের খানসামা উপজেলার প্রতিটি পাড়া-মহল্লা, গ্রাম ও হাট-বাজার চষে বেড়াচ্ছেন করোনা প্রতিরোধ যুদ্ধের এক অদম্য ও মানবিক যোদ্ধা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আহমেদ মাহবুব-উল-ইসলাম। সেই কাজের ধারাবাহিকতায় এখনও তিনি সারাদিন করোনার ছোবল থেকে জনগণকে বাঁচাতে …

বিস্তারিত পড়ুন