শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল চীন

নিউজ ডেস্ক।।

করোনার ছোবলে বিপর্যস্ত পৃথিবী। এরই মধ্যে ঘন ঘন ভূমিকম্প হচ্ছে এখন। ক’দিন আগে ইন্দোনেশিয়ায়, তারও আগে ভারতের দিল্লিতে। দিন দুয়েক আগে মেক্সিকোতেও—এবং এর আগে ইরানেও আঘাত হেনেছে প্রলয়ঙ্কর এই প্রাকৃতিক বিপর্যয়। শুক্রবার স্থানীয় সময় ভোর পাঁচটায় শক্তিশালী ভূকম্পনে কেঁপে উঠল করোনার উৎপত্তিস্থল চীনও।

পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং প্রদেশে আঘাত হানে এই ভূমিকম্প। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.৪। তবে কোনো প্রাণহানি কিংবা সম্পত্তির ক্ষয়ক্ষতি সম্পর্কে কোনও তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মাটির ১০ কিলোমিটার গভীরে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.