কামরুল হাসান, সাতক্ষীরা থেকেঃ
ফেসবুকে আপত্তিকর স্টাটাস দিয়ে গ্রেফতার হবার পর এবার কলেজ থেকে সাময়িকভাবে বহিস্কার করা হলো সাতক্ষীরার কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক ও সীমান্ত আদর্শ কলেজের প্রভাষক মনিরুজ্জামান মন্ময় মনিরকে।
বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁকে কলেজ থেকে বহিষ্কারের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সীমান্ত আদর্শ কলেজের অধ্যক্ষ মোঃ আজিজুর রহমান।
অধ্যক্ষ বলেন, সম্প্রতি তথ্য ও প্রযুক্তি আইনে করা একটি মামলায় মন্ময় মনিরকে গ্রেফতার করেছে পুলিশ। ওই ঘটনার পর ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তাঁকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
উল্লেখ্য, সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের মৃত্যুর দিনে ফেসবুকে একটি আপত্তিকর স্টাটাস দেন প্রভাষক মন্ময় মনির। ওই স্টাটাসকে কেন্দ্র করে মন্ময় মনিরের বিরুদ্ধে তথ্য ও প্রযুক্তি আইনে মামলা করেন কলারোয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ সাগর হোসেন। ওই মামলায় বুধবার মন্ময় মনিরকে গ্রেফতার করে কলারোয়া থানা পুলিশ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
