বিবিধ

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা; ভূমিকম্পে কেঁপে উঠেছে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা। বুধবার (৫ মার্চ) বেলা ১১টা ৩৬ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারতের মনিপুরের রাজধানী ইম্ফ‌লের কাছাকাছি ইয়ারিপক এলাকা ইয়ারিপক থেকে ৪৪ কিলোমিটার পূর্বে হওয়া এই ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার …

বিস্তারিত পড়ুন

যে কারণে শিক্ষাবর্ষে বিশেষ সিলেবাস করার পরামর্শ

নিজস্ব প্রতিবেদক।। দুই দফায় প্রতিশ্রুতি রাখতে পারেনি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। এখনো প্রায় ৩ কোটি পাঠ্যবই ছাপানোই হয়নি। ছাপানো শেষ হলেও বাঁধাই, মান যাচাই ও অনুমোদনের অপেক্ষায় আছে আরও ৩ কোটি বই। অনেক শিক্ষার্থী পেয়েছে আংশিক বই। চলছে শিক্ষাবর্ষের তৃতীয় মাস। নতুন শ্রেণির সব বই না পাওয়ায় শিক্ষার্থী …

বিস্তারিত পড়ুন

গুচ্ছে এবার ১৯ বিশ্ববিদ্যালয়, আবেদন শুরু আজ

নিজস্ব প্রতিবেদক।।  ২০২৪-২৫ শিক্ষাবর্ষে গুচ্ছ পদ্ধতিতে এবার ১৯টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থাকছে। এসব বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয়বারের ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে। ‘এ’, ‘বি’ ও ‘সি’ তিন ইউনিটে ভর্তির জন্য আবেদন করতে পারবেন আগ্রহীরা শিক্ষার্থী। ভর্তি পরীক্ষায় অংশ নিতে আজ বুধবার (৫ মার্চ) দুপুর ১২টা থেকে আবেদন শুরু হবে। …

বিস্তারিত পড়ুন

সরকারি ৫ দপ্তর-সংস্থার শীর্ষ পদে রদবদল

নিজস্ব প্রতিবেদক।।বিআইডব্লিউটিসি, জাতীয় জাদুঘরসহ সরকারি পাঁচ দপ্তর-সংস্থার শীর্ষ পদে রদবদল আনা হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) এ রদবদল এনে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আলাদা আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান নিয়োগ পেয়েছেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সলিম উল্লাহ। প্রেষণে তাকে এ নিয়োগ দিয়ে তার চাকরি নৌপরিবহন …

বিস্তারিত পড়ুন

দুবাইয়ে লটারিতে ৬৬ কোটি টাকা জিতলেন বাংলাদেশি কর্মী ও তার বন্ধুরা

নিজস্ব প্রতিবেদক।। দুবাইয়ে লটারিতে প্রায় ৬৬ কোটি (দুই কোটি দিরহাম) টাকা জিতেছেন এক বাংলাদেশি কর্মী ও তার ১৩ বন্ধু। মঙ্গলবার গালফ নিউজ এ তথ্য জানিয়েছে। আবুধাবিতে অনুষ্ঠিত ২৭২ নম্বর র‍্যাফেল ড্র সিরিজে জেতা বাংলাদেশির নাম জাহাঙ্গীর আলম। ৪৪ বছর বয়সী এই প্রবাসী গত ছয় বছর ধরে সংযুক্ত আরব আমিরাতে বসবাস …

বিস্তারিত পড়ুন

অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে ভারত

নিজস্ব প্রতিবেদক।। সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে শিরোপা হাতছাড়া করেছিল ভারত। একই ফরম্যাটের ভিন্ন আসরে ঘরের মাঠে সেই হারের প্রতিশোধ নিলো রোহিত শর্মার দল। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমি ফাইনালে অজিদের ৪ উইকেটে হারিয়ে ফাইনালের টিকিট পেল ভারত। দুবাইয়ে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৪৯ ওভার ৩ বলে সবকটি …

বিস্তারিত পড়ুন

অবসরের আগে পদোন্নতি নিয়ে আগের পথেই অন্তর্বর্তী সরকার

নিজস্ব প্রতিবেদক।। জনস্বার্থে প্রয়োজনীয় না হলেও দলীয় সরকারের সময় অনুগত কর্মকর্তাদের অবসরে যাওয়ার ঠিক আগে পদোন্নতি দিয়ে আর্থিক সুবিধা দেওয়া হয়েছে। গণ-অভ্যুত্থানে রাজনৈতিক প্রেক্ষাপট বদলে যাওয়ার পর আসা অন্তর্বর্তী সরকারও সে ধারা অব্যাহত রেখেছে। অবসরে যাওয়ার ঠিক আগে পদোন্নতি পেয়ে সংশ্লিষ্ট কর্মীর কিছু প্রাপ্তিযোগ ঘটলেও সরকারের কোনো লাভ হচ্ছে না। …

বিস্তারিত পড়ুন

শিক্ষাবিরতিতে ক্ষতিগ্রস্ত দরিদ্র পরিবারের শিশুরা

নিজস্ব প্রতিবেদক।। গোপালগঞ্জ সদর উপজেলার একটি বেসরকারি বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী নওশিন জাহান (ছদ্মনাম)। বছরের দুই মাস পার হয়ে গেলেও এখনো হাতে আসেনি সব বই। এর মধ্যেই দীর্ঘ ছুটিতে পাঠিয়ে দেয়া হয়েছে তাদের। রমজান, ঈদুল ফিতরের ছুটির পাশাপাশি নওশিনের শিক্ষাপ্রতিষ্ঠানটি এসএসসি পরীক্ষার কেন্দ্র হওয়ায় ক্লাস শুরু হতে অপেক্ষায় থাকতে হবে …

বিস্তারিত পড়ুন

পিএসসির মাধ্যমে ৫,৪৯৩ জন চিকিৎসক নিয়োগ দেবে সরকার

নিজস্ব প্রতিবেদক।। রাজধানীসহ সারাদেশে স্বাস্থ্যসেবার উন্নয়নে বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) মাধ্যমে ৫ হাজার ৪৯৩ জন চিকিৎসক নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, পিএসসির মাধ্যমে ৩ হাজার ৪৯৩ জন চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে। এর অতিরিক্ত হিসেবে আমরা …

বিস্তারিত পড়ুন

নগদ জমা সংরক্ষণের হার কমালো বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক।। ব্যাংকগুলোর নগদ জমা সংরক্ষণের (সিআরআর) হার দশমিক ৫০ শতাংশ কমিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতে করে এখন থেকে ব্যাংকগুলোকে দৈনিক ৩ শতাংশ হারে সিআরআর রাখতে হবে। মঙ্গলবার (৪ মার্চ) বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি বিভাগের প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, ৫ মার্চ থেকে ব্যাংকগুলোকে দ্বি সাপ্তাহিক …

বিস্তারিত পড়ুন