নিজস্ব প্রতিবেদক।। ব্যাংকগুলোর নগদ জমা সংরক্ষণের (সিআরআর) হার দশমিক ৫০ শতাংশ কমিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতে করে এখন থেকে ব্যাংকগুলোকে দৈনিক ৩ শতাংশ হারে সিআরআর রাখতে হবে।
মঙ্গলবার (৪ মার্চ) বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি বিভাগের প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়ে দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, ৫ মার্চ থেকে ব্যাংকগুলোকে দ্বি সাপ্তাহিক ভিত্তিতে মোট তলবি ও মেয়াদি দায়ের ন্যূনতম ৪ শতাংশ এবং দৈনিক ভিত্তিতে ন্যূনতম ৩ শতাংশ নগদ জমা রাখতে হবে। এতদিন দৈনিক ভিত্তিতে ন্যূনতম সাড়ে ৩ শতাংশ নগদ জমা রাখতে হতো ব্যাংকগুলোকে।
শিক্ষাবার্তা /এ/০৫/০৩/২০২৫
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
