প্রাথমিকের প্রধান শিক্ষকদের ১১তম, সহকারী প্রধান শিক্ষকদের ১২তম এবং সহকারী শিক্ষকদের বেতন ১৩তম গ্রেড নির্ধারণ করা হয়েছে। তবে এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন প্রাথমিক শিক্ষকরা। এটি একধরনের প্রহসন বলে মনে করছেন তারা। এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. আকরাম-আল-হোসেন বলেন, অর্থ বিভাগের সম্মতি পাওয়া গেছে। এর আগে প্রধান শিক্ষকদের ১০তম …
বিস্তারিত পড়ুন১৭ নভেম্বর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত বৈঠক
ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের জেলা ও উপজেলা পর্যায়ে অবস্থিত সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি কমিটির সদস্য সচিবদের সাথে বৈঠকে বসছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা। আগামী ১৭ নভেম্বর সকাল ১১টায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ৪র্থ তলার স্টুডিও কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে সভাপতিত্ব করবেন …
বিস্তারিত পড়ুনট্রেন দুর্ঘটনা: শিশু মাহিমার দায়িত্ব নিলেন উপমন্ত্রী শামীম
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ১৬ জন নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম রেলপথের মন্দভাগ রেলওয়ে স্টেশনের ক্রসিংয়ে আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ও তূর্ণা নিশীথা ট্রেনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন শিশুসহ তিনজন। আহতদের মধ্যে …
বিস্তারিত পড়ুনসরকারি চাকরিজীবীদের প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি
দুর্নীতি সঙ্গে যেই জড়িত থাকুক না কেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারি কর্মচারীসহ অপরাধী যেই হোক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান। বুধবার (১৩ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে আওয়ামী লীগের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবির …
বিস্তারিত পড়ুনবেকারত্ব দূরীকরণে কারিগরি শিক্ষার ওপর জোর দিচ্ছি
বেকারত্ব দূরীকরণে কারিগরি শিক্ষার ওপর সরকার জোর দিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে আওয়ামী লীগের সংসদ সদস্য লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের এমপি আনোয়ার হোসেন খানের প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী এ কথা বলেন। এসময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্ব করেন। আনোয়ার হোসেন খান …
বিস্তারিত পড়ুনমুখ খুললেন সেই প্রাথমিক শিক্ষিকার দ্বিতীয় স্বামী
সিরাজগঞ্জের উল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা গুলশানারা পারভীন পান্নাকে পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা এসএম নজরুল ইসলাম ভাগিয়ে নিয়ে বিয়ে করার যে অভিযোগ উঠেছে তা সত্য নয় বলে জানিয়েছেন তিনি। বরং উভয় পরিবারের সম্মতিতেই পান্না ও মেয়র নজরুল ইসলামের বিয়ে হয়েছিল বলে জানা গেছে। গত সোমবার শিক্ষিকা গুলশানারা …
বিস্তারিত পড়ুনপুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি
বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডিশনাল এসপি) পদমর্যাদার ৯ কর্মকর্তা ও সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার ২ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বুধবার পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি (পার্সোনেল ম্যানেজমেন্ট-১) মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদেরকে বদলি করা হয়। প্রজ্ঞাপনে মালি মিশন হতে প্রত্যাগত এবং পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার …
বিস্তারিত পড়ুনপ্রাথমিক শিক্ষা অধিদপ্তরের জরুরি বিজ্ঞপ্তি
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ব্যয় নির্বাহের জন্য অগ্রীম বরাদ্দ ও মঞ্জুরী প্রদান করা হয়েছে। মঙ্গলবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ২০১৯ এর পরীক্ষা পরিচালনার ব্যয় নির্বাহের জন্য ৫৭ কোটি ৯২ লাখ ৬১ হাজার ৮৩৫ টাকা সংশ্লিষ্ট বিভাগীয় …
বিস্তারিত পড়ুনপ্রশিক্ষণধারী শিক্ষকদের এমপিওভুক্তির সুপারিশ
হাইকোর্টের রায় অনুসারে সহকারী শিক্ষক (কম্পিউটার) পদে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক/সমমান এবং সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার বিষয়ে ছয় মাসের প্রশিক্ষণধারীদের নিয়োগে এমপিওভুক্তির জন্য সুপারিশ করা হয়েছে। এটা শুধুমাত্র ২০১৬ সালের নিয়োগপ্রার্থীদের জন্য প্রযোজ্য হবে। বুধবার (১৩ নভেম্বর) মাদরাসা শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুন নাহার সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য …
বিস্তারিত পড়ুনসরকারি চাকরিজীবিদের গৃহ ঋণ নিয়ে যা বললেন অর্থমন্ত্রী
সরকারি কর্মচারীদের জন্য ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে গৃহ নির্মাণ ঋণ প্রদান কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বুধবার সংসদে মো. মহিববুর রহমানের লিখিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ তথ্য জানান। মুস্তফা কামাল বলেন, নীতিমালা অনুযায়ী সরকারি কর্মচারীরা রাষ্ট্রায়ত্ব ব্যাংক সোনালী, রূপালী, জনতা, অগ্রণী ও বাংলাদেশ হাউস বিল্ডিং …
বিস্তারিত পড়ুন
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল