এইমাত্র পাওয়া

বিবিধ

জাবির ৭ আন্দোলনকারীর নামে থানায় জিডি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্চিত করার হুমকি দেওয়ার অভিযোগ তুলে ৭ আন্দোলনকারীর বিরুদ্ধে সাধারণ ডায়েরী দায়ের করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার উপাচার্য বিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সভাপতি নজির আমিন জয় এবং বিশ্ববিদ্যালয় শাখা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি মাহাথির মুহাম্মদসহ অজ্ঞাতনামা পাঁচজনের বিরুদ্ধে আশুলিয়া থানায় জিডি করেছেন …

বিস্তারিত পড়ুন

অনিয়ম-দুর্নীতিতে জর্জরিত বোরহানুদ্দীন কলেজ

জমি কেনা, উন্নয়ন কর্মকাণ্ড, সরঞ্জাম কেনাকাটা এবং মিটিং-সিটিংয়ের নামে অর্থলুটসহ নানা অভিযোগ উঠেছে রাজধানীর শেখ বোরহানুদ্দীন পোস্ট গ্রাজুয়েট কলেজের ব‌্যবস্থাপনা কমিটির সভাপতি ও শিক্ষকদের বিরুদ্ধে। বিস্তর আর্থিক ও প্রশাসনিক অনিয়ম, অভ্যন্তরীণ কোন্দল, কলেজের গভর্নিং বডির সভাপতি ও অধ্যক্ষের মধ্যে চরম বিরোধের খবর এখন প্রকাশ‌্যে এসেছে। এসব বিষয় ওই কলেজের শিক্ষার …

বিস্তারিত পড়ুন

রেলের গেটম্যানকে নারী ইউএনও’র মারধরে ফেসবুকে নিন্দার ঝড়

ট্রেন আসার সংকেতে রেল ক্রসিংয়ের নিরাপত্তা গেট নামিয়ে দেয়ায় কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার আজিজ রেলের এক গেটম্যানকে মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সমালোচনার ঝড় উঠেছে। নেটিজেনরা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। কীভাবে একজন নারী সরকারি কর্মকর্তা রেলওয়ের গেটম্যানের গায়ে হাত তুলতে পারল …

বিস্তারিত পড়ুন

গ্রামীণ ফোন ও রবিতে প্রশাসক নিয়োগের প্রক্রিয়া চলমান আছে

বেসরকারী মোবাইল অপারেটর গ্রামীণ ফোন লিমিটেড ও রবি আজিয়াটা লিমিটেডে প্রশাসক নিয়োগের প্রক্রিয়া চলমান আছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার। তিনি মোবাইল কোম্পানীর কাছ থেকে বকেয়া আদায়ে গৃহীত পদক্ষেপের কথা তুলে ধরে বলেছেন, লাইসেন্স বাতিল করা হবে মর্মে ওই মোবাইল অপারেট দু’টিকে ইতোমধ্যে পত্র প্রদান করা হয়েছে। …

বিস্তারিত পড়ুন

অনুমোদনে ফুলকোর্ট সভা বসছে আজ

অধস্তন আদালতের প্রায় সাড়ে ৬০০ বিচারকের পদোন্নতির প্যানেলভুক্তির সুপারিশ অনুমোদনের জন্য আজ বৃহস্পতিবার ফুলকোর্ট সভায় উঠছে। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সভাপতিত্বে সুপ্রিমকোর্টের দুই বিভাগের সব বিচারপতির উপস্থিতিতে এ সভা হবে। যুগ্ম জেলা জজ থেকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ, সিনিয়র সহকারী জজ থেকে যুগ্ম জেলা ও দায়রা জজ এবং …

বিস্তারিত পড়ুন

নতুন এমডি পেল ৩ ব্যাংক

বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল), রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) ও আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দিয়েছে সরকার। বিডিবিএলে রাকাবের সাবেক এমডি কাজী আলমগীর, রাকাবে সোনালী ব্যাংকের ডিএমডি সাজেদুর রহমান খান এবং আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ইনভেস্টমেন্ট করপোরেশন বাংলাদেশের (আইসিবি) ডিএমডি মোসাদ্দেক-উল-আলমকে নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে বিডিবিএলের এমডির …

বিস্তারিত পড়ুন

মুমিনুলদের অভিনব ক্যাচ অনুশীলনের ভিডিও ভাইরাল

ক্যাচ মিস তো ম্যাচ মিস। ক্রিকেটের এটি একটি যেন অঘোম নিয়ম। বাংলাদেশের তো বড় সমস্যা এই ফিল্ডিং। যার বড় প্রভাব পড়ে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে। ক্যাচ মিসের কারণে হারতে হয় বাংলাদেশকে। কাল থেকে শুরু টেস্ট সিরিজ। টেস্টে সুযোগ আসে অনেক কম। এই সুযোগ কাজে লাগাতে না পারলে খেলায় ভালো করা …

বিস্তারিত পড়ুন

যেখানে বাঁশের সাঁকোই একমাত্র ভরসা

কেশসা নদী পারাপারের জন্য সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজি ইউনিয়নের ১০টি গ্রামের মানুষকে বাঁশের তৈরি সাঁকোর ওপর নির্ভর করতে হয়। ইশবপুর, নোয়াগাঁও, মুন্সিরগাঁও, ভ্রামনঝুলি, পাঠনচক, আমতৈল গাজীর মোকাম, সোনালী বাংলাবাজার, বৈরাগীবাজার এলাকার কৃষক, শ্রমিক, শিশু, বৃদ্ধ, রোগী, ছাত্রছাত্রী ও গর্ভবতীসহ শত শত মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হয় নড়বড়ে ওই …

বিস্তারিত পড়ুন

অভিযুক্ত সবার ফাঁসি চান আবরারের মা

বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় জড়িতদের প্রত্যেকের ফাঁসি চান তার মা রোকেয়া খাতুন। ১৩ অক্টোবর, বুধবার দুপুরে ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম আবরার হত্যার ঘটনায় জড়িত ২৫ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। সেই অভিযোগ জমা দেয়ার কথা শুনে গণমাধ্যমকে এ তথ্য জানান আবরারের …

বিস্তারিত পড়ুন

সরকারি কর্মচারীদেরও ধরা হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘সব দুর্নীতিবাজকে আইনের আওতায় আনতে দুর্নীতি দমন কমিশন কাজ করে যাচ্ছে। দুর্নীতিবিরোধী অভিযানে রাজনৈতিক ব্যক্তি ছাড়াও সরকারি কর্মচারীসহ অন্য যেসব ব্যক্তি জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।’ বুধবার জাতীয় সংসদে প্রধানন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে জাতীয় পার্টির এমপি মো. মুজিবুল হকের তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে এ …

বিস্তারিত পড়ুন