ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের জেলা ও উপজেলা পর্যায়ে অবস্থিত সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি কমিটির সদস্য সচিবদের সাথে বৈঠকে বসছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা।
আগামী ১৭ নভেম্বর সকাল ১১টায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ৪র্থ তলার স্টুডিও কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে সভাপতিত্ব করবেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক।
বুধবার (১৩ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়েছে।

Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
