এইমাত্র পাওয়া

বিবিধ

মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের নভেম্বর মাসের বেতন ব্যাংকে

নিজস্ব প্রতিবেদক : বেসরকারি মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের নভেম্বর মাসের এমপিওর চেক ছাড় হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) বেতনের ৪টি চেক চারটি ব্যাংকের শাখায় পাঠানো হয়েছে। শিক্ষক-কর্মচারীরা ১০ ডিসেম্বর পর্যন্ত নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্ট থেকে বেতন-ভাতার সরকারি অংশ উত্তোলন করতে পারবেন। স্বারক নং- ৫৭.২৫০০০০.০০২.০৮.০০৪.১৯-৪৯৯

বিস্তারিত পড়ুন

অফিসে অধূমপায়ী কর্মীরা পাচ্ছেন বাড়তি ছুটি

অফিসে কাজের ফাঁকে অনেককেই সিগারেট খেতে দেখা যায়। সিগারেটের তেষ্টা পেলেই তারা সোজা স্মোকজোনে চলে যান।   আর যেসব অফিসে স্মোকজোন নেই তারা বাইরে গিয়ে সিগারেট ফুঁকে আসেন। এরকম দৃশ্য তো অহরহ সর্বত্রই দেখা যায়। কিন্তু জাপানের একটি প্রতিষ্ঠান মনে করছে, এতে করে অফিসে বেশ খানিকটা সময় অপচয় করছেন ধূমপায়ীরা। …

বিস্তারিত পড়ুন

আজ শেখ ফজলুল হক মণির জন্মদিন

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মণির জন্মদিন আজ। প্রতিভাবান রাজনীতিক ও সাংবাদিক শেখ মণি ১৯৩৯ সালের ৪ ডিসেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার শেখ পরিবারে জন্মগ্রহণ করেন। ৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুর পরিবারের সঙ্গে শেখ মণি ও তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মণিকেও নৃশংসভাবে হত্যা করে ঘাতকরা। …

বিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রী স্পেন থেকে দেশে ফিরেছেন

জলবায়ু পরিবর্তন সংক্রান্ত জাতিসংঘ ফ্রেমওয়ার্ক কনভেনশনের ২৫তম বার্ষিক সম্মেলনে যোগ দিয়ে স্পেন থেকে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইটে রওনা হয়ে বুধবার প্রথম প্রহরে ঢাকার শাহজালাল বিমানবন্দরে পৌঁছান। স্পেনের স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৯টা ৩০ মিনিটে মাদ্রিদের তোরেজন বিমানবন্দর থেকে রওনা হয়েছিলেন প্রধানমন্ত্রী। …

বিস্তারিত পড়ুন

আজ এমপিও নীতিমালা সংশোধন কমিটির সভা

বেসরকারি স্কুল ও কলেজের এমপিও নীতিমালা ও জনবল কাঠামো সংশোধনে গঠিত কমিটির প্রথম সভা আজ বুধবার (৪ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে। শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এদিন সকালে এ সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন কমিটির আহ্বায়ক ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মোমিনুর রশিদ। এর আগে গত ১২ নভেম্বর বেসরকারি …

বিস্তারিত পড়ুন

শিক্ষা মন্ত্রণালয় ঘেরাওয়ে শিক্ষার্থীদের আলটিমেটাম

আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নির্মাণাধীন শেখ ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রী হল বিশ্ববিদ্যালয়কে বুঝিয়ে না দিলে শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছে জবি শিক্ষার্থীরা। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে পূর্বঘোষিত মানববন্ধন থেকে শিক্ষার্থীরা এই হুঁশিয়ারি দেন। এসময় শিক্ষার্থীরা বলেন, ‘আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে ছাত্রী হলের কাজ শেষ করে ছাত্রীদের থাকার …

বিস্তারিত পড়ুন

দ্বিগুণের পরও ফের বেতন বাড়ানোর দাবি সরকারি চাকরিজীবীদের

সরকারি চাকরিজীবীদের বেতন দ্বিগুন বাড়িয়ে সর্বশেষ জাতীয় বেতনস্কেল ঘোষণা করা হয় প্রায় ৫ বছর আগে। এরই মধ্যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বমুখীনতার পরিপ্রেক্ষিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য তিনটি ‘বিশেষ ইনক্রিমেন্ট’ ও ‘নবম বেতন কমিশন’ গঠনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রিপরিষদ বিভাগে আবেদন করেছে বাংলাদেশ সচিবালয় প্রশাসনিক কর্মকর্তা কল্যাণ সমিতি। গত ১ ডিসেম্বর বিধি মোতাবেক …

বিস্তারিত পড়ুন

৪৪ শতাংশ মানুষ বিষণ্ণতায় ভুগছে

চলতি বছরের জুন-জুলাই মাসে ঢাকায় প্রায় সাড়ে বার হাজার মানুষের ওপর একটি সমীক্ষায় বেরিয়ে এসেছে যে শহরের ৬৮ শতাংশ মানুষ কোনো না কোনো ভাবে অসুস্থ। এছাড়া মোট জনগোষ্ঠীর ৪৪ শতাংশই বিষণ্ণতায় ভুগছে। গবেষণাটি চালায় বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বা বিআইডিএস। কিন্তু এতো মানুষের বিষণ্ণতায় ভোগার কারণ কি? জবাবে বিআইডিএসের সিনিয়র …

বিস্তারিত পড়ুন

ফেসবুক থেকে টাকা আয় করবেন যেভাবে

বর্তমানে ফেসবুক সবচেয়ে বেশি জনপ্রিয় একটি সোশ্যাল মিডিয়া। লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা সময় কাটাচ্ছে ফেসবুকে। মার্ক জাকারবার্গের এই সামাজিক মাধ্যম ছাড়া বর্তমান প্রজন্ম যেন সোশ্যাল মিডিয়ার কথা ভাবতেই পারে না। কিন্তু আপনি কি জানেন, ফেসবুকে যে শুধু শেয়ার করতে পারেন নিজের মনের কথা—ব্যাপারটা কিন্তু এখন আর ঐটুকুতে …

বিস্তারিত পড়ুন

লন্ডনে বাংলা দ্বিতীয় বৃহত্তম ভাষা!

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের দ্বিতীয় ভাষার মর্যাদা পেল বাংলা! বর্তমানে লন্ডনে বসবাসকারী প্রায় ৭২ হাজার মানুষ প্রধান ভাষা হিসেবে বাংলা ভাষায় কথা বলেন। বাংলার পরে রয়েছে পোলিশ ও তুর্কি ভাষা। সম্প্রতি সিটি লিট নামে একটি প্রতিষ্ঠানের জরিপে এই তথ্য উঠে এসেছে। লন্ডনের সাংস্কৃতিক বৈচিত্র্য, বাসিন্দাদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং শহরে ইংরেজির …

বিস্তারিত পড়ুন