এইমাত্র পাওয়া

লন্ডনে বাংলা দ্বিতীয় বৃহত্তম ভাষা!

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের দ্বিতীয় ভাষার মর্যাদা পেল বাংলা! বর্তমানে লন্ডনে বসবাসকারী প্রায় ৭২ হাজার মানুষ প্রধান ভাষা হিসেবে বাংলা ভাষায় কথা বলেন। বাংলার পরে রয়েছে পোলিশ ও তুর্কি ভাষা। সম্প্রতি সিটি লিট নামে একটি প্রতিষ্ঠানের জরিপে এই তথ্য উঠে এসেছে।

লন্ডনের সাংস্কৃতিক বৈচিত্র্য, বাসিন্দাদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং শহরে ইংরেজির পর কোন ভাষায় বাসিন্দারা বেশি কথা বলেন সেটা জানতে এই জরিপ চালানো হয়। এশিয়ান ভয়েস ডটকম নামের এক অনলাইনে খবরটি প্রকাশিত হয়েছে।

জরিপে দেখা গেছে, লন্ডনের ৮ শতাংশ মানুষ ইংরেজির পাশাপাশি দ্বিতীয় অন্য ভাষায় সাবলীলভাবে কথা বলতে পারে। এক্ষেত্রে এগিয়ে রয়েছে বাংলা ভাষা। লন্ডনের ৭১ হাজার ৬০৯ জন বাসিন্দা তাদের প্রধান ভাষা হিসেবে বাংলায় কথা বলেন। লন্ডনের ক্যামডেনের ৩ শতাংশ, নিউহ্যামের ৭ শতাংশ এবং টাওয়ার হ্যামলেটের ১৮ শতাংশ বাসিন্দা প্রথম ভাষা হিসেবে বাংলাকে ব্যবহার করেন।

এরপর রয়েছে পোলিশ ও তুর্কি ভাষা। লন্ডনের প্রায় ১ লাখ ৬৫ হাজার বাসিন্দা এই তিনটি ভাষার একটিকে প্রধান ভাষা হিসেবে ব্যবহার করেন। অন্যদিকে লন্ডনের ৩ লাখের বেশি বাসিন্দা বাড়িতে কোনো না কোনো বিদেশি ভাষায় কথা বলেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.