এইমাত্র পাওয়া

ফেসবুক থেকে টাকা আয় করবেন যেভাবে

বর্তমানে ফেসবুক সবচেয়ে বেশি জনপ্রিয় একটি সোশ্যাল মিডিয়া। লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা সময় কাটাচ্ছে ফেসবুকে। মার্ক জাকারবার্গের এই সামাজিক মাধ্যম ছাড়া বর্তমান প্রজন্ম যেন সোশ্যাল মিডিয়ার কথা ভাবতেই পারে না। কিন্তু আপনি কি জানেন, ফেসবুকে যে শুধু শেয়ার করতে পারেন নিজের মনের কথা—ব্যাপারটা কিন্তু এখন আর ঐটুকুতে সীমাবদ্ধ নেই। খুশি, আনন্দ, দুঃখ শেয়ার করার পাশাপাশি ফেসবুক থেকে এখন আপনি ইনকাম করতে পারেন রীতিমতো মোটা টাকা। আর সে টাকার পরিমাণ এতটাই, যা শুনলে রীতিমতো চমকে উঠবেন।

যেভাবে এই আয় করবেন

সম্প্রতি ফেসবুক একটি নতুন অ্যাপ লঞ্চ করেছে। যেখানে সাধারণ মানুষ সার্ভে, টাস্ক এবং রিসার্চ ইত্যাদিতে অংশ নিতে পারেন এবং তার বদলে পাবেন টাকা। মূলত ফেসবুককে আরো উন্নত করে তুলতে এই পদক্ষেপ নিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। ফেসবুক প্রোডাক্ট ম্যানেজার এরেজ নাভেহ জানিয়েছেন, এই ফিডব্যাক ইনস্টাগ্রাম, ফেসবুক, হোয়াটসঅ্যাপকে আরো উন্নত করে তুলতে কাজে লাগবে।

যেভাবে এই অ্যাপটি কাজ করে

ফেসবুক জানাচ্ছে ‘ফেসবুক ভিউপয়েন্ট’ নামে এই অ্যাপটি এই মুহূর্তে শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের মানুষ ব্যবহার করতে পারবে। সোশ্যাল মিডিয়ায় অন্যতম শীর্ষে থাকা ফেসবুক জানাচ্ছে আগামী বছরেই অন্যান্য দেশে চালু হবে এই সব পরিষেবা। যখন আপনি ফেসবুক ভিউপয়েন্ট অ্যাকাউন্টটি সেটআপ করেন, তখন আপনাকে একটি পোগ্রামে জয়েন করতে বলা হয়। প্রত্যেকটি প্রোগ্রাম শুরুর আগেই ফেসবুকের তরফে জানিয়ে দেওয়া হবে কোন কোন তথ্য সংগ্রহ করা হবে। পাশাপাশি জানিয়ে দেবে, কীভাবে আপনি পয়েন্ট সংগ্রহ করবেন।

যেভাবে টাকা পাবেন

ফেসবুকের তরফে জানিয়ে দেওয়া হবে, ঠিক কত পয়েন্ট সংগ্রহ করলে আপনি ফেসবুকের তরফ থেকে একটি মোটা অ্যামাউন্টের টাকা পেতে পারেন। এরপর আরো টাকা পেতে পুনরায় আপনাকে নির্দিষ্ট পয়েন্টে পৌঁছাতে হবে। টাকা সরাসরি আপনি পেতে পারেন আপনার পেপ্যাল অ্যাকাউন্টে। নাভেহ জানিয়েছেন, যখন আপনি ফেসবুকের ভিউপয়েন্টে লগইন করবেন তখন জানতে চাওয়া হবে নাম, ইমেইল, ঠিকানা, লোকেশন ইত্যাদি। তিনি বলেছেন, ‘প্রত্যেকটি প্রোগ্রাম শুরু করার আগে আমরা আপনাকে সেই প্রোগ্রামের মাধ্যমে দেওয়া তথ্য কীভাবে ব্যবহার করা হবে তা জানিয়ে দেব।’ তবে এ কাজের জন্য ব্যবহূত অ্যাপটি আপনার কোনো তথ্য থার্ড পার্টি অ্যাপকে দেওয়া হবে না।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.