এইমাত্র পাওয়া

বিশ্ববিদ্যালয়

পবিপ্রবিতে দুই কর্মকর্তার বিরুদ্ধে ২ কোটি ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

পটুয়াখালীঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) লোন শাখার দুই কর্মকর্তার বিরুদ্ধে শতাধিক শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীর মোটরসাইকেল ও কম্পিউটার ক্রয় ঋণের কিস্তির টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ, ব্যাংকে জমা দেয়ার পরিবর্তে ভুয়া জমা স্লিপ দেখিয়ে তারা প্রায় ২ কোটি ৬০ লাখ টাকা আত্মসাৎ করেছেন। অভিযুক্তরা হলেন বিশ্ববিদ্যালয়ের পেনশন …

বিস্তারিত পড়ুন

র‍্যাগিং জড়িত থাকার অভিযোগে জবির তিন শিক্ষার্থী বহিষ্কার

ঢাকাঃ র‍্যাগিংয়ে জড়িত থাকার অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে তিন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার ও পাঁচ শিক্ষার্থীকে ক্লাস কার্যক্রম থেকে বিরত রেখে সতর্কীকরণ করা হয়েছে। রবিবার রাত ৯টায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত আলাদা দুটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, …

বিস্তারিত পড়ুন

স্বতন্ত্র শিক্ষা ক্যাডার রক্ষার দাবিতে ঢাবিতে বিক্ষোভ

ঢাকাঃ বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) বিসিএস শিক্ষা ক্যাডারের অধীনে থাকা বিষয়গুলোতে অন্যান্য বিভাগকে অন্তর্ভুক্ত করার উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। রবিবার (১০ আগস্ট) বিকালে বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে শিক্ষার্থীরা ‘ওয়ান টু থ্রি ফোর, নেপোটিজম নো মোর’, ‘স্বতন্ত্র শিক্ষা ক্যাডার, …

বিস্তারিত পড়ুন

শিক্ষার্থীরা এআই দিয়ে পরীক্ষা দিচ্ছে, প্রিন্সিপাল বসে চা খাচ্ছেন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি

ঢাকাঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমের সঙ্গে শিল্প খাতের কোনো সংযোগ নেই বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম আমানুল্লাহ। তাঁর মতে, ‘এ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নয়, পরীক্ষার্থী তৈরি করছে।’ অভিজ্ঞতার আলোকে তিনি বলেন, সম্প্রতি ঢাকার এক কলেজে পরিদর্শনে গিয়ে এমনও দেখা গেছে, শিক্ষার্থীরা পরীক্ষার হলে বসে এআই ব্যবহার করে পরীক্ষা দিচ্ছে। …

বিস্তারিত পড়ুন

মৎস্য খামার দখল করে ‘শহীদ মীর মুগ্ধ হল’ ঘোষণা করল খুবি শিক্ষার্থীরা

খুলনাঃ দীর্ঘদিনের দাবি আদায়ের আন্দোলনের অংশ হিসেবে গল্লামারী মৎস্য বীজ উৎপাদন খামারের কার্যালয় দখল করে ‘শহীদ মীর মুগ্ধ হল’ ঘোষণা করেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীরা। রবিবার (১০ আগস্ট) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরে জড়ো হয় শিক্ষার্থীরা। পরে তারা মিছিল নিয়ে মৎস্য বীজ খামারের কার্যালয়ে যায়। সেখানে সমাবেশ শেষে কর্মকর্তা-কর্মচারীদের ১০ …

বিস্তারিত পড়ুন

সিরাজগঞ্জে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

সিরাজগঞ্জ: রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের ডিপিপি অনুমোদন ও পূর্ণ বাস্তবায়নের দাবিতে সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্ত্বর এলাকায় মহাসড়ক অবরোধ করেছে করেছে শিক্ষার্থীরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ রয়েছে। রোববার (১০ আগস্ট) বেলা ১১টা থেকে মহাসড়ক অবরোধ করে বিভিন্ন স্লোগান দিতে থাকে তারা। এ সময় ঢাকা-উত্তরবঙ্গের যান চলাচল বন্ধ হয়ে দু’পাশে …

বিস্তারিত পড়ুন

প্রশাসনিক মদদে শাবিতে চলছে ‘গুপ্ত রাজনীতি’

সিলেটঃ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক মদদে ‘গুপ্ত রাজনীতি’ চলার অভিযোগ করেন একদল শিক্ষার্থী। সমসাময়িক বিষয় নিয়ে ‘অধিকার সচেতন’ শিক্ষার্থীর ব্যানারে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তারা। সংবাদ সম্মেলনে ছাত্রদল নেতারা অংশ নেন। শনিবার(৯ আগস্ট) বিকালে ইউনিভার্সিটি সেন্টার ভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় শিক্ষার্থীরা ৬টি অসঙ্গতির কথা …

বিস্তারিত পড়ুন

জাবিতে হল রাজনীতি নিষিদ্ধের দাবিতে শিক্ষার্থীদের মিছিল

ঢাকাঃ আবাসিক হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় জড়ো হচ্ছেন জাহাঙ্গীরের বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। শনিবার (৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে বটতলা এলাকায় এসে জড়ো হতে শুরু করেছেন তারা। মিছিল নিয়ে বটতলা পর্যন্ত আসতে মাইকিং করা হচ্ছে। মিছিলে ‌‘আমার হলে রাজনীতি, চলবে না চলবে …

বিস্তারিত পড়ুন

বেরোবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু কাল, র‍্যাগিং নিয়ে কঠোর প্রশাসন

রংপুরঃ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) আগামীকাল রোববার স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু হতে যাচ্ছে। প্রথম বর্ষ শিক্ষার্থীদের সাথে র‍্যাগিংয়ের ব্যাপারে কঠোর অবস্থানে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার (০৯ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শওকাত আলী বলেন, র‍্যাগিং বিষয়ে আমরা জিরো টলারেন্স। এখানে কাউকে ছাড় দেয়া হবে না। কেউ র‍্যাগিং করলে …

বিস্তারিত পড়ুন

ছাত্ররাজনীতি নিয়ে শিক্ষার্থীদের গণদাবি বাস্তবায়ন করতে চায় ঢাবি প্রশাসন: উপাচার্য

ঢাকাঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান বলেছেন, ছাত্ররাজনীতি নিয়ে শিক্ষার্থীদের গণদাবি বাস্তবায়ন করতে চায় প্রশাসন। আজ (শনিবার, ৯ আগস্ট) বিকেলে তিনি এ কথা জানান। উপাচার্য বলেন, ‘আবাসিক হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধের ব্যাপারে শিক্ষার্থীদের মতামতকে গুরুত্ব দেয়া হবে, কীভাবে এটা বাস্তবায়ন করা যায়, সে কর্মপরিকল্পনা ও রূপরেখা করতে মিটিং …

বিস্তারিত পড়ুন