বিশ্ববিদ্যালয়

ইবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু ২ সেপ্টেম্বর

কুষ্টিয়াঃ  ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্নাতক সম্মান প্রথম বর্ষ ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের ক্লাস আগামী ২ সেপ্টেম্বর থেকে শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষ প্রথম সেমিস্টারে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস আগামী ২ সেপ্টেম্বর থেকে শুরু হবে। বিভাগসমূহের …

বিস্তারিত পড়ুন

ঢাবি শিক্ষক রহমত উল্লাহকে অব্যাহতির সিদ্ধান্ত অবৈধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ খন্দকার মোশতাক আহমদের প্রতি ‘শ্রদ্ধা’ জানিয়ে বক্তব্য দেওয়ার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রহমত উল্লাহকে সব ধরনের প্রশাসনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত বাতিল করে দিয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে মঙ্গলবার বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো. …

বিস্তারিত পড়ুন

শিক্ষা কার্যক্রম শুরুর অনুমতি পেল বশেমুরবিপ্রবিপি

পিরোজপুরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর (বশেমুরবিপ্রবিপি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকে শিক্ষা কার্যক্রম শুরুর অনুমতি পেয়েছে। এর ফলে আগামী বছর থেকেই শিক্ষার্থী ভর্তি করাতে পারবে প্রতিষ্ঠানটি। বিশিষ্ট মনোবিজ্ঞানী অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণের মাত্র ১০ মাসের মাথায় শিক্ষা কার্যক্রম শুরুর অনুমতি পেল বশেমুরবিপ্রবিপি। বিশ্ববিদ্যালয়ের …

বিস্তারিত পড়ুন

পা দিয়ে লেখা বই উপাচার্যকে উপহার দিলেন তামান্না

যশোরঃ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) অদম্য মেধাবী শিক্ষার্থী তামান্না আক্তার নূরার লেখা বই ‘ইচ্ছের আলো’ বিশ্ববিদ্যালয়ের উপচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনকে উপহার দিয়েছেন। আজ সোমবার (২৮ আগস্ট) দুপুরে উপাচার্যের নিজস্ব কার্যালয়ে এই বই উপাচার্যের হাতে তুলে দেন তিনি। শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করা অদম্য এক মেয়ে তামান্না আক্তার …

বিস্তারিত পড়ুন

হাবিপ্রবির ৬ শিক্ষার্থী বহিষ্কার

দিনাজপুর: র‍্যাগিংয়ে জড়িত থাকার অভিযোগে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ছয় শিক্ষার্থীকে শিক্ষা কার্যক্রম থেকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। এ ঘটনায় আরও তিন শিক্ষার্থীকে সতর্ক করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২২তম ব্যাচের ওই ছয় শিক্ষার্থীকে বহিষ্কার এবং তিন শিক্ষার্থীকে মৌখিক নোটিশ দেওয়া হয়। সোমবার (২৮ আগস্ট) …

বিস্তারিত পড়ুন

খাদিজার মুক্তির দাবি জবি শিক্ষার্থীদের

ঢাকাঃ ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী খাদিজাতুল কুবরার মুক্তির দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। বিনাবিচারে কারাবন্দির এক বছর অতিবাহিত হওয়ার প্রতিবাদে মানববন্ধন করে তারা। সোমবার (২৮ আগস্ট) দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বরে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়। মানববন্ধনে শিক্ষার্থীরা জানায়, খাদিজাতুল কুবরাকে বিনাবিচারে ৩৬৫ দিন …

বিস্তারিত পড়ুন

রাবির সাবেক উপাচার্যের মেয়ে সানজানা সোবহানকে শোকজ

রাজশাহীঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এম আবদুস সোবহানের মেয়ে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি বিভাগের প্রভাষক সানজানা সোবহানকে শিক্ষাছুটি শেষ করে যথাসময়ে যোগদান না করার কারণ জানতে চেয়ে নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত ২১ আগস্ট বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালাম সই করা এক চিঠিতে বলা হয়, ৫২৪তম সিন্ডিকেট সভার ২৫ নম্বর …

বিস্তারিত পড়ুন

উচ্চশিক্ষা প্রসারে আগে সক্ষমতা তৈরির পরামর্শ ইউজিসি’র

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ উচ্চশিক্ষা প্রসারে আগে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর সক্ষমতা তৈরির পরামর্শ দিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর। তিনি বলেন, দেশে অনেক সময় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সক্ষমতা আছে কিনা তা যাচাই-বাছাই ছাড়াই বিভিন্ন বিষয়ের ওপর উচ্চশিক্ষা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এতে নানা সংকট তৈরি হচ্ছে …

বিস্তারিত পড়ুন

শাবিপ্রবির বঙ্গবন্ধু হলে র‍্যাগিংয়ে নিষেধাজ্ঞা হল কর্তৃপক্ষের

সিলেটঃ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে র‍্যাগিংয়ে সম্পূর্ণভাবে নিষেধাজ্ঞা আরোপ করেছে হল কর্তৃপক্ষ। রবিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মনিরুজ্জামান খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সব আবাসিক শিক্ষার্থীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সব ধরনের র‍্যাগিং …

বিস্তারিত পড়ুন

ইবির ফাজিল স্নাতক পরীক্ষার ফল প্রকাশ

কুষ্টিয়াঃ কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অধীনে ফাজিল স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষ (অনিয়মিত) পরীক্ষা ২০১৯ এর ফল প্রকাশ করা হয়েছে। সোমবার আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. মাহবুবুর রহমান। এ সময় বিশ্ববিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) পরীক্ষা নিয়ন্ত্রক আবুল কালাম আজাদ, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক রবিউল ইসলাম, আব্দুর রশিদ বকুল, আরিফ মোল্যা ও আইসিটি …

বিস্তারিত পড়ুন