বিশ্ববিদ্যালয়

নবীনদের র‍্যাগ দিলে স্থায়ী বহিষ্কার: শাবিপ্রবি উপাচার্য

সিলেট: নবীন শিক্ষার্থীদের র‍্যাগ দিলে অভিযুক্তদের বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কার করা হবে। এমনটি জানালেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। একটি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ কথা জানান উপাচার্য। র‍্যাগিংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা উল্লেখ করে উপাচার্য বলেন, নবীন শিক্ষার্থীরা অনেক স্বপ্ন নিয়ে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে। …

বিস্তারিত পড়ুন

অবসরের বয়সসীমা ৬৬ চান বিশ্ববিদ্যালয় শিক্ষকরা

শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ দেশের স্বায়ত্তশাসিত চারটি বিশ্ববিদ্যালয়ে (ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও জাহাঙ্গীরনগর) শিক্ষকদের অবসর গ্রহণের বয়সসীমা আগে থেকেই ৬৫ বছর ছিল। ২০১২ সালের জুলাইয়ে ‘সরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষক (অবসর গ্রহণ) (বিশেষ বিধান) আইন’ সংসদে পাস হওয়ার পর দেশের সব সরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের অবসরের বয়সসীমা ৬৫ বছর নির্ধারণ করা হয়। সম্প্রতি অবসর …

বিস্তারিত পড়ুন

এবার বিয়ের দাবিতে আইডিয়ালের শিক্ষকের বাসায় ছাত্রী

শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ বিতর্ক যেন পিছু ছাড়ছে না মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের। এ প্রতিষ্ঠানের গভর্নিং বডির দাতা সদস্য খন্দকার মুশতাক আহমেদ একাদশ শ্রেণির ছাত্রীকে বিয়ে করা নিয়ে দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে, যা শেষ পর্যন্ত গড়িয়েছে উচ্চ আদালতে। এরিমধ্যেই এবার বিয়ের দাবিতে আরেক ছাত্রী শিক্ষকের বাসায় গিয়ে ওঠেন। পরে কয়েকজন …

বিস্তারিত পড়ুন

সাত কলেজ: অবশেষে দাবি মেনে শিথিল হচ্ছে সিজিপিএ শর্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বেশ কিছুদিন ধরে আন্দোলন করে আসছিলেন সাত কলেজের শিক্ষার্থীরা। অবশেষে মঙ্গলবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত হওয়া ঢাবি ও সাত কলেজ প্রশাসনের যৌথ বিশেষ সভায় সাত কলেজের শিক্ষক প্রতিনিধিরা এই প্রস্তাবনা দেন। যা প্রাথমিকভাবে সকলের আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত হিসেবে গৃহীত হয়েছে। সভা …

বিস্তারিত পড়ুন

ইবিতে দুজন শিক্ষক দিয়ে চলছে একটি বিভাগ

কুষ্টিয়াঃ নিজস্ব ক্লাসরুম, মাল্টিমিডিয়া সুবিধা, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী সংকটসহ নানা সমস্যা নিয়ে চলছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগ। গত বছরের জানুয়ারিতে অনুমোদনের সময় ইউজিসি একটি বিজ্ঞপ্তিতে বিভাগটির শিক্ষা ও গবেষণা কার্যক্রম শুরু করতে প্রয়োজনীয় ল্যাবরেটরি প্রতিষ্ঠা ও প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নিয়োগের নির্দেশনা দেয়। নির্দেশনা থাকা সত্ত্বেও …

বিস্তারিত পড়ুন

বাবার মরদেহ বাড়িতে রেখে পরীক্ষাকেন্দ্রে মেয়ে

চট্টগ্রামঃ বাবার মরদেহ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন মেয়ে জিনাত কামাল তারিশা। তিনি চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চট্টগ্রাম মহিলা সমিতি স্কুল অ্যান্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন। জিনাত মিরসরাই উপজেলার মিঠানালা ইউনিয়নের শেখ আবুল কাশেম চেয়ারম্যান বাড়ির বাসিন্দা ও মিঠানালা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক …

বিস্তারিত পড়ুন

কমনওয়েলথ বৃত্তি পেলেন ববির দুই শিক্ষক

বরিশালঃ বাংলাদেশে কমনওয়েলথ বৃত্তি-২০২৩ এ মনোনীত ২৪ জনের মধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) দুই শিক্ষক বৃত্তি পেয়েছেন। তারা হলেন লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক রিফাত মাহমুদ ও একই বিভাগের সহকারী অধ্যাপক মো. সিরাজিস সাদিক। এবছরে বাংলাদেশ থেকে মোট ২৪ জন এ বৃত্তিপ্রাপ্ত হন। স্নাতকোত্তর ডিগ্রি অর্জনে ১৮ জন ও ৬ জন পিএইচডি …

বিস্তারিত পড়ুন

চট্টগ্রাম শিক্ষা বোর্ড: এইচএসসির দ্বিতীয় দিনে অনুপস্থিত ৪৮৬

চট্টগ্রামঃ  চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমান (এইচএসসি) পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ছিল ৪৮৬ জন পরীক্ষার্থী। তারমধ্যে ৩৩০ জনই চট্টগ্রাম নগরের। মঙ্গলবার (২৯ আগস্ট) পদার্থবিজ্ঞান প্রথম পত্র, হিসাববিজ্ঞান প্রথম পত্র এবং যুক্তিবিদ্যা প্রথম পত্র বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা …

বিস্তারিত পড়ুন

এইচএসসি: ৬ষ্ঠ দিনে অনুপস্থিত ১০৪০২ শিক্ষার্থী, বহিষ্কার ৫২

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ  এইচএসসি ও সমমানের পরীক্ষার ৬ষ্ঠ দিনে ১১ শিক্ষা বোর্ডে মোট অনুপস্থিত ছিল ১০ হাজার ৪০২ জন শিক্ষার্থী। এদিন অনুপস্থিতির হার এক দশমিক ২৩ শতাংশ। এছাড়া অসদুপায় অবলম্বনের দায়ে ৫২ জনকে বহিষ্কার করা হয়েছে। এরমধ্যে শিক্ষার্থী ৪৯ জন এবং ৩ জন পরীক্ষক। মঙ্গলবার (২৯ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের কন্ট্রোল …

বিস্তারিত পড়ুন

নম্বর টেম্পারিং: পদত্যাগপত্র জমা দিলেন নোবিপ্রবির সেই শিক্ষক

নোয়াখালীঃ নম্বর টেম্পারিং ও ছাত্রীদের যৌন হয়রানি করার অভিযোগে শাস্তি পাওয়া নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষা বিভাগের শিক্ষক এস এম মুশফিকুর রহমান আশিক পদত্যাগ পত্র জমা দিয়েছেন। ব্যক্তিগত কারণে এ পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানিয়েছেন তিনি। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অ.দা.) অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বিষয়টি নিশ্চিত করে …

বিস্তারিত পড়ুন