এইমাত্র পাওয়া

বিশ্ববিদ্যালয়

প্রথমবারের মতো ঢাবিতে শাটল বাস সার্ভিস চালু

ঢাকাঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য প্রথমবারের মতো ক্যাম্পাসে শাটল বাস সার্ভিস চালু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বৃহস্পতিবার এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সার্ভিস উদ্বোধন করেন। পরীক্ষামূলকভাবে আগামী ৩ মাসের জন্য এই সার্ভিস চালুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা …

বিস্তারিত পড়ুন

ছিলেন আ’লীগে ভোল পাল্টে এখন বুটেক্সের ভিসি!

ঢাকাঃ ৫ আগস্ট পর্যন্ত বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার গুণকীর্তক করতে উচ্ছ্বসিত হয়ে উঠতেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে ছিল তার দহরম মহরম। সেই তিনি এখন বনে …

বিস্তারিত পড়ুন

পদত্যাগ না করায় উপাচার্যের কার্যালয় তালাবদ্ধ করলেন ববি শিক্ষার্থীরা

বরিশালঃ আল্টিমেটামে বেধে দেওয়া সময়ের মধ্য পদত্যাগ না করায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্যের কার্যালয় তালাবদ্ধ করেছে শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা উপাচার্য কার্যালয়ের লোকজন বের করে দিয়ে দু’টি কেচি গেট তালাবদ্ধ করেন। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বেলা আড়াইটায় উপাচার্যের নামফলক তুলে দিয়ে কার্যালয়ে তালাবদ্ধ করে দেন। শিক্ষার্থীরা বলেন উপাচার্যের পদত্যাগ না হওয়া পর্যন্ত …

বিস্তারিত পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে ৩ লাখ ৩০ হাজার আবেদন

ঢাকাঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির জন্য এ পর্যন্ত আবেদন করেছেন ৩ লাখ ২৯ হাজার ৪৩৮ জন ভর্তিচ্ছু। তবে পেমেন্ট জটিলতায় আটকে থাকা আরো অল্প সংখ্যক আবেদন এই সংখ্যার মধ্যে নেই। জটিলতা কাটলে সেই সংখ্যা যোগ হবে। ভর্তি আবেদনের সময় শেষ হয়েছে বুধবার রাতে। গত ৪ নভেম্বর …

বিস্তারিত পড়ুন

১২ জন শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত: কুয়েট

খুলনাঃ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) পাঁচজন শিক্ষক, ছয়জন কর্মকর্তা ও একজন কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত ২১ নভেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৯৪ তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) কুয়েটের রেজিস্ট্রার প্রকৌশলী আনিছুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। বরখাস্তরা হলেন, বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর …

বিস্তারিত পড়ুন

কোষাধ্যক্ষের যোগদানে বাধা ও প্রক্টরের পদত্যাগের পর উপাচার্যের পদত্যাগের আল্টিমেটাম

তানজিদ শাহ জালাল ইমন, বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: একদিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শুচিতা শরমিনের উপর বিভিন্ন অভিযোগ এনে পদত্যাগের দাবি অন্য দিকে যোগদান করতে আসা নতুন নিয়োগ পাওয়া কোষাধ্যক্ষ কর্নেল (অব.) আবু হেনা মোস্তফা কামাল খান কে স্বৈরাচারের দোসর’ আখ্যা দিয়ে ক্যাম্পাস ত্যাগ করতে বাধ্য করেন শিক্ষার্থীদের একাংশ। কোষাধ্যক্ষ কে মেনে নিতে …

বিস্তারিত পড়ুন

হামলার প্রতিবাদে বুটেক্স শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

মো: গোলাম কিবরিয়া সিয়াম, বুটেক্স প্রতিনিধিঃ বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) শিক্ষার্থীদের উপর ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সন্ত্রাসী হামলার প্রতিবাদে আজ এক সংবাদ সম্মেলন করেছে বুটেক্স শিক্ষার্থীরা। আজ বুধবার (২৭ নভেম্বর) বেলা ১১টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে আয়োজিত এই সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা তাদের বক্তব্য তুলে ধরেন। বুটেক্স শিক্ষার্থীরা দাবি …

বিস্তারিত পড়ুন

কুবিতে পাহাড় কাটা বন্ধ ও ক্ষতিগ্রস্ত স্থানে গাছ লাগানোর নির্দেশ

কুমিল্লাঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) অধিকতর উন্নয়ন শীর্ষক প্রকল্প বাস্তবায়নের সময় পরিবেশগত নিয়ম লঙ্ঘনের প্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে উন্নয়ন কাজের পরিবেশবান্ধব বাস্তবায়ন নিশ্চিত করতে অবিলম্বে পাহাড় কাটা বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত স্থানে গাছ লাগিয়ে ল্যান্ডস্কেপ রেস্টোরেশন কার্যক্রম শুরু এবং উন্নয়ন কাজের পরিবেশগত দিকসমূহ নিশ্চিত করার জন্য …

বিস্তারিত পড়ুন

সিনিয়র-জুনিয়র সংঘর্ষ, নজরুল বিশ্ববিদ্যালয়ে আহত ৩

ময়মনসিংহঃ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সিনিয়রদের সঙ্গে জুনিয়র শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক নারীসহ বিভাগের তিন শিক্ষার্থী আহত হয়েছেন।                বুধবার (২৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রথম গেট সংলগ্ন রাস্তায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে …

বিস্তারিত পড়ুন

কিউএস র‌্যাঙ্কিংয়ে ১১২ তম, ২৮ ধাপ এগিয়ে দেশসেরা ঢাবি

ঢাকাঃ যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) এশিয়া ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষস্থান অধিকার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ঢাবির অবস্থান ১১২ তম। গতবছর এই অবস্থান ছিল ১৪০ তম। সে হিসেবে এবারের র‌্যাঙ্কিংয়ে ঢাবি ২৮ ধাপ এগিয়েছে। গত ৬ নভেম্বর এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ …

বিস্তারিত পড়ুন