নিজস্ব প্রতিবেদক।।
দেশের মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের জন্য বিশেষ মঞ্জুরির অনুদানের টাকা পেতে আবেদনের সময় ৩০ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। এই অনুদান পেতে অনলাইনে আবেদন করতে পারবেন শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা।
রোববার (১৯ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সব জেলা প্রশাসক, জেলা শিক্ষা অফিসার এবং সংশ্লিষ্টদের জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের ২০২৫-২৬ অর্থ বছরের পরিচালন বাজেট থেকে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী এবং শিক্ষার্থীদের বিশেষ বরাদ্দ দিতে অনলাইনে আবেদন গ্রহণের সময় অনিবার্য কারনবশত: আগামী ৩০ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি করা হলো। ইতোপূর্বে প্রকাশিত বিজ্ঞপ্তির শর্তাবলী অপরিবর্তিত থাকবে।
শিক্ষাবার্তা /এ/ ১৯/০৪/২০২৬
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
