এইমাত্র পাওয়া

শিক্ষাবার্তার সম্পাদকের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলার বাদী মাউশির শিশির ওএসডি

ঢাকা, রোববার: বহুল আলোচিত ও সমালোচিত কর্মকর্তা কাজী মো. আবু কাইয়ুমকে অবশেষে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। তিনি এর আগে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)-এর মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইংয়ের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। 

সম্প্রতি ‘শিক্ষাবার্তা’ পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা দায়ের করেন মামলাবাজ আবু কাইয়ুম  শিশির।

 এই মামলাটি শিক্ষা অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়। অভিযোগ রয়েছে, সংশ্লিষ্ট প্রতিবেদনে কাজী মো. আবু কাইয়ুমের বিভিন্ন কর্মকাণ্ড ও সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ওই সময় থেকে মাউশির ভেতরে প্রশাসনিক অস্থিরতা এবং কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে অসন্তোষ বাড়তে থাকে। বিশেষ করে মনিটরিং ও ইভ্যালুয়েশন উইংয়ের কার্যক্রম নিয়েও নানা প্রশ্ন উঠে।

কাজী মো. আবু কাইয়ুমের বিরুদ্ধে অতীতে বিভিন্ন অনিয়ম, ক্ষমতার অপব্যবহার এবং প্রশাসনিক স্বেচ্ছাচারিতার অভিযোগ বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। শিক্ষা সংশ্লিষ্ট মহলে তাকে “বিতর্কিত কর্মকর্তা” হিসেবেই চিহ্নিত করা হয়। গণমাধ্যমের একাধিক রিপোর্টে উল্লেখ করা হয়— মনিটরিং কার্যক্রমে স্বচ্ছতার অভাব কিছু সিদ্ধান্তে পক্ষপাতিত্বের অভিযোগ মাঠপর্যায়ে অসন্তোষ সৃষ্টির হোতা এই শিশির। 

শিক্ষা মন্ত্রণালয়ের সাম্প্রতিক এই সিদ্ধান্তকে প্রায় সবাই সাধুবাদ জানিয়েছেন।  শিক্ষা মন্ত্রণালয় সূত্র বলছে, চলমান বিতর্ক, শিক্ষাবার্তা সম্পাদক এ এইচ এম সায়েদুজ্জামান এর বিরুদ্ধে মামলা ও নিজেকে বিএনপি হিসেবে জাহির করে বিভিন্ন অপকর্মে দায়ভার থেকে মুক্ত হতে সরকার তাকে ওএসডি করেছে।।

 শিক্ষা খাত সংশ্লিষ্টদের একটি অংশ মনে করছেন, এই সিদ্ধান্ত দেরিতে হলেও প্রয়োজনীয় ছিল। অন্যদিকে কেউ কেউ বলছেন, শুধু ওএসডি নয়—অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে দায় নির্ধারণ করা জরুরি।

মাউশির মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দায়িত্বশীল পদে থাকা কাজী মো. আবু কাইয়ুমকে ওএসডি করার সিদ্ধান্ত শতভাগ সঠিক। 

শিক্ষাবার্তা /এ/ ১৯/০৪/২০২৬

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.