কলেজ

ইডেন মহিলা কলেজে ছাত্ররাজনীতি নিষিদ্ধ

ঢাকাঃ আনুষ্ঠানিকভাবে রাজধানীর ইডেন মহিলা কলেজে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে রবিবার (১৮ আগস্ট) অধ্যক্ষের কার্যালয় থেকে শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে এমন সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। কলেজটির অধ্যক্ষ অধ্যাপক ফেরদৌসী বেগমের সই করা অঙ্গীকারনামায় বলা হয়েছে, শিক্ষার্থী ও শিক্ষকের সিদ্ধান্ত অনুযায়ী ইডেন মহিলা কলেজকে ছাত্ররাজনীতি মুক্ত ঘোষণা করা হলো। সব …

বিস্তারিত পড়ুন

অধ্যক্ষের পদত্যাগ দাবিতে মহাসড়কে অবস্থান-বিক্ষোভ

নারায়ণগঞ্জ: জেলার রূপগঞ্জ উপজেলার ভূলতা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল আউয়াল মোল্লার পদত্যাগের দাবি উঠেছে। তাঁর বিরুদ্ধে ছাত্র আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের বাধা দেওয়ার অভিযোগও করেন বক্তারা। রবিবার দুপুরে উপজেলার ভূলতা ও গোলাকান্দাইল এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নিয়ে ছাত্রছাত্রী ও অভিভাবকরা বিক্ষোভ করেন। বিক্ষোভকারীরা বলেন, ভূলতা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ …

বিস্তারিত পড়ুন

একগুচ্ছ ফুল হয়ে ফিরলেন শহীদ আহনাফ

ঢাকাঃ শেখ হাসিনা সরকারের পতনের পর ১৩ দিন পর খুলল দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। তবে পুরোদমে চালু হয়নি শিক্ষা কার্যক্রম। সহপাঠী হারানোর যন্ত্রণা নিয়ে কোমলমতিদের মুখেও এখন বিচারের দাবি। ঠিক এমনি এক ঘটনা ঘটেছে ঢাকার বিএএফ শাহীন কলেজে। এই প্রতিষ্ঠানের ব্যবসায় শিক্ষা বিভাগের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন শফিক উদ্দিন আহম্মেদ আহনাফ …

বিস্তারিত পড়ুন

এইচএসসি পরীক্ষা বাতিল করে বিকল্প মূল্যায়নের দাবিতে সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বর্তমান পরিস্থিতিতে চলমান এইচএসসির বাকি পরীক্ষাগুলো বাতিল করে বিকল্প পদ্ধতিতে মূল্যায়নের দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছেন শিক্ষার্থীরা। রবিবার (১৮ আগস্ট) দুপুর ১টা ৩০ মিনিটে সাইন্সল্যাব মোড়ে জড়ো হয়ে শিক্ষার্থীরা এই দাবি জানান। এসময় শিক্ষার্থীরা বলেন, বর্তমান পরিস্থিতিতে পরীক্ষা দেওয়ার মতো মানসিকতা শিক্ষার্থীদের নেই। সেজন্য যে পরীক্ষাগুলো …

বিস্তারিত পড়ুন

শিক্ষার্থীদের রাজাকার বলে গালি দেওয়া সেই অধ্যক্ষের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক।। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক প্রোফাইল লাল করায় শিক্ষার্থীদের রাজাকার বলে গালি দেওয়া নোয়াখালীর সোনাইমুড়ী সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শহিদুল ইসলাম পাটোয়ারী পদত্যাগ করেছেন। শনিবার (১৭ আগস্ট) কলেজের ফেসবুক পেজে তার স্বাক্ষরিত পদত্যাগের এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, আমি নিম্ন স্বাক্ষরকারী শহিদুল ইসলাম পাটোয়ারী অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) …

বিস্তারিত পড়ুন

গু-লি-বি-দ্ধ আরেক শিক্ষার্থীর মৃ*ত্যু

ঢাকাঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর জিগাতলায় গুলিবিদ্ধ হওয়া এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম মোহাম্মদ রিয়াজ (২৩)। শনিবার বিকাল ৪টার দিকে তার মৃত্যু হয়। গত ৪ আগস্ট দুপুর সাড়ে ১২ টার দিকে তিনি গুলিবিদ্ধ হন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। …

বিস্তারিত পড়ুন

বদলি: শিক্ষা সচিব থেকে পরিকল্পনা কমিশনের সদস্য সোলেমান খান

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোলেমান খানকে সরিয়ে দেওয়া হয়েছে। তাকে পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) হিসেবে বদলি করা হয়েছে। শনিবার (১৭ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। জানা গেছে, ২০২৩ সালের ২ জানুয়ারি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে যোগদান করেন …

বিস্তারিত পড়ুন

নতুন শিক্ষা সচিব ড. শেখ আব্দুর রশিদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ নতুন শিক্ষা সচিব হিসেবে ড. শেখ আব্দুর রশিদকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার। শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এর আগে গত ১৩ আগস্ট পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান পদ থেকে ড. এম খায়রুল হোসেন পদত্যাগ করায় নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছিলেন সাবেক অতিরিক্ত …

বিস্তারিত পড়ুন

রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজের অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা

রাজশাহীঃ রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. শফিউল আলমকে আজীবনের জন্য অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে স্কুলের শিক্ষক মিলনায়তনে সহকারী অধ্যাপক আশুতোষ ব্যানার্জীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিষ্ঠানটির শিক্ষক সমিতির জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় এই সিদ্ধান্তের সঙ্গে সহমত পোষণ করে স্কুলের ৫২ জন শিক্ষক …

বিস্তারিত পড়ুন

পদত্যাগ করলেন নানা অনিয়মের ‘হোতা’ সেই অধ্যক্ষ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ খুলনার কয়রায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে আলোচিত সমালোচিত কপোতাক্ষ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অদ্রীশ আদিত্য মণ্ডল। বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে আন্দোলনরত শিক্ষার্থীরা তার বাসভবন ঘেরাও করলে এক পর্যায়ে পদত্যাগের ঘোষণা দেন তিনি। এই অধ্যক্ষের বিরুদ্ধে এর আগে শিক্ষাবার্তা’য় একাধিকবার অনিয়ম-দুর্নীতির অভিযোগে সংবাদ …

বিস্তারিত পড়ুন