এইমাত্র পাওয়া

নতুন শিক্ষা সচিব ড. শেখ আব্দুর রশিদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ নতুন শিক্ষা সচিব হিসেবে ড. শেখ আব্দুর রশিদকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার।

শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এর আগে গত ১৩ আগস্ট পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান পদ থেকে ড. এম খায়রুল হোসেন পদত্যাগ করায় নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছিলেন সাবেক অতিরিক্ত সচিব ড. শেখ আব্দুর রশীদ। ড. শেখ আব্দুর রশীদ বিসিএস ৮২ ব্যাচের কর্মকর্তা ছিলেন।

এ ছাড়া ড. শেখ আব্দুর রশিদসহ প্রথমবার ৫ জনকে সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিল অন্তর্বর্তী সরকার।

চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত বাকি চারজন হলেন- ড. নাসিমুল গনিকে রাষ্ট্রপতির কার্যালয়, এম এ আকমল হোসেন আজাদকে রেলপথ মন্ত্রণালয়, এহছানুল হককে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ ও ড. মোহাম্মদ আব্দুল মোমেনকে জননিরাপত্তা বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, ‘চুক্তিভিত্তিক নিয়োগের প্রস্তাবিত মেয়াদ যোগদানের তারিখ হতে পরবর্তী দুই বছর। এই নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।

জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।’

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৭/০৮/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.