নারায়ণগঞ্জ: জেলার রূপগঞ্জ উপজেলার ভূলতা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল আউয়াল মোল্লার পদত্যাগের দাবি উঠেছে। তাঁর বিরুদ্ধে ছাত্র আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের বাধা দেওয়ার অভিযোগও করেন বক্তারা।
রবিবার দুপুরে উপজেলার ভূলতা ও গোলাকান্দাইল এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নিয়ে ছাত্রছাত্রী ও অভিভাবকরা বিক্ষোভ করেন।
বিক্ষোভকারীরা বলেন, ভূলতা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল আউয়াল মোল্লা ছাত্রছাত্রীদের আন্দোলনে যেতে দেননি। কেউ গেলে তাঁর ছাত্রত্ব বাতিলের হুমকি দিতেন। এমনকি হামলা ও মামলা জড়িয়ে দেওয়ার হুঁশিয়ারিও দিতেন।
কয়েকজন অভিভাবক অভিযোগ করেন, আব্দুল আউয়াল মোল্লা অন্যায়ভাবে ছাত্রছাত্রীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করেছেন। প্রতিষ্ঠানটি পরিচালনার জন্য মনমতো নিয়মনীতি তৈরি করেছেন। এভাবে দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকার সম্পদ বানিয়েছেন।
দ্রুত সময়ের মধ্যে আব্দুল আউয়াল মোল্লার পদত্যাগের দাবি করেছেন বক্তারা। এ বিষয়ে বক্তব্য জানতে ওই অধ্যক্ষের মোবাইল ফোন নম্বরে একাধিকবার কল দিলেও ধরেননি তিনি।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৯/০৮/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
