মাধ্যমিক

স্কুলে ফান্ডের ৪০ লাখ টাকা তুলে নিয়ে অবসরে গেলেন প্রধান শিক্ষক!

বগুড়াঃ জেলার সোনাতলা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজের সদ্য বিদায়ী প্রধান শিক্ষক মতিয়ার রহমানের বিরুদ্ধে ৪০ লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।আর এ আত্মসাতের সঙ্গে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জিএম আহসান হাবিব ও কয়েকজন সহকারী শিক্ষক জড়িত বলে গুঞ্জন শুরু হয়েছে। অভিযোগে জানা গেছে, চলতি মাসের ৪ই সেপ্টেম্বর তিনি অবসরে যান। …

বিস্তারিত পড়ুন

প্রধান শিক্ষকের আদেশ পালন করতে গিয়ে আহত ৯ শিক্ষার্থী

চট্টগ্রামঃ স্কুলের ছাত্রদের দিয়ে কাচের গ্লাস টানানোর সময় ভেঙে পড়ে ৯ শিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের সরকারি মুসলিম হাইস্কুলে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৫ জনের নাম পাওয়া গেছে। তারা হচ্ছে- মাশরাফি, তামিম, মাহতাব, সাদেক ও দাউদ। আহতদের কারও হাতে কারও কাঁধে গ্লাস পড়ে কেটে গেছে। তিনজনের শরীরে সেলাই …

বিস্তারিত পড়ুন

এসএসসি: ঢাকা বোর্ডে মেধাবৃত্তি পেলেন৮৭৬ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ এসএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে ছয় হাজার ৪৮৯ জন শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়েছে। তাদের মধ্যে মেধাবৃত্তি পেয়েছেন ৮৭৬ জন। বাকি পাঁচ হাজার ৬১৩ শিক্ষার্থী পেয়েছেন সাধারণ বৃত্তি। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাতে বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের তালিকা ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। …

বিস্তারিত পড়ুন

মৃত ২ জনের স্বাক্ষর জাল করে নিয়োগ জালিয়াতি করেও বহাল প্রধান শিক্ষক

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোনাঃ জেলার পূর্বধলা উপজেলার কাপাশিয়া উচ্চ বিদ্যালয়ে  ম্যানেজিং কমিটির সভাপতির স্বাক্ষর জাল করে এবং মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে তার স্বাক্ষর জাল করে শিক্ষক নিয়োগের অভিযোগের তদন্তে সত্যতা মিললেও এখন পর্যন্ত বহাল তবিয়তে আছেন প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মো. কপিল উদ্দিন খান। জানা গেছে, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কাপাশিয়া গ্রামের মরহুম ফজলুল …

বিস্তারিত পড়ুন

সহকর্মী শিক্ষিকাকে বিয়ে না করেই তালাক, জামিন মেলেনি সেই শিক্ষকের

হবিগঞ্জঃ জেলার সদর উপজেলার রিচি উচ্চবিদ্যালয়ে বিয়ে না করেই সহকর্মী শিক্ষিকাকে তালাক দেয়ার ঘটনায় দায়েরকৃত মামলায় মৌলভী শিক্ষক আনোয়ার হোসেনের (৫৬) জামিন আবারও নামঞ্জুর করেছেন আদালত। সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাকির হোসেন এই নামঞ্জুর করেন। মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফয়সল আহমেদ জানান, বিয়ে বা কোনো ধরনের …

বিস্তারিত পড়ুন

সাত শিক্ষার্থী পড়িয়ে বেতন তুলছেন পাঁচ শিক্ষক!

বরিশালঃ জেলার বাকেরগঞ্জ উপজেলার ১৪ নং নিয়ামতি ইউনিয়নে রামনগর গ্রামে ১৯৮৫ সালে মরহুম আলমগীর হোসেন মৃধা প্রতিষ্ঠা করেন রামনগর নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়। বিদ্যালয়টি বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে ১৯৮৭ সালে নিম্ন মাধ্যমিক থেকে ষষ্ঠ শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত মাধ্যমিকে এমপিওভুক্ত হয়। বিদ্যালয়টিতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্বে রয়েছেন জগদীশ …

বিস্তারিত পড়ুন

এসএসসি-২০২৩: যশোর বোর্ডে প্রথম হলেন কুষ্টিয়ার ছেলে শেফাত

কুষ্টিয়াঃ যশোর বোর্ড থেকে ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় ট্যালেন্টপুল মেধা তালিকায় প্রথম হয়েছেন মো. আহসানুল হক শেফাত। কুষ্টিয়া জিলা স্কুল থেকে তিনি বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। যশোর বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত তালিকা থেকে এ তথ্য জানা যায়। ঢাকা নটরডেম কলেজে চান্স পেয়ে ইতিমধ্যে তিনি সেখানে ভর্তি হয়েছেন। গত ২৮ …

বিস্তারিত পড়ুন

স্কুল থেকে ফেরার পথে শিক্ষকের পায়ের রগ কাটল দুর্বৃত্তরা

নওগাঁঃ জেলার আত্রাইয়ে স্কুল থেকে বাড়ি ফেরার পথে আবুল হোসেন (৫২) নামে এক শিক্ষকের দুই পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে আত্রাই এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পাঁচপুর মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আবুল হোসেন আত্রাই উপজেলার বিহারীপুর …

বিস্তারিত পড়ুন

স্কুলে তিনটি শ্রেণিতে কোনো শিক্ষার্থী ছাড়াই চলছে পাঠদান

দিনাজপুরঃ  স্কুলে তিনটি শ্রেণিতে কোনো শিক্ষার্থী ছাড়াই চলছে পাঠদান। এ অবস্থা দেখা যায় দিনাজপুরের খানসামার একটি স্কুলে। খানসামা উপজেলার কায়েমপুর উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তাজ উদ্দিন। পরিদর্শনে দু’টি শ্রেণিতে হাতেগোনা কয়েকজন শিক্ষার্থীর উপস্থিতি মিললেও তিনটি শ্রেণিতে কোন শিক্ষার্থীর দেখা মেলেনি। পরিদর্শনের এ অবস্থার রিপোর্ট উর্ধ্বতন কতৃপক্ষকে …

বিস্তারিত পড়ুন

শিক্ষকের বদলির আদেশ বাতিল চেয়ে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

মুন্সিগঞ্জঃ জেলা  শহরের আলবার্ট ভিক্টোরিয়া যতীন্দ্রমোহন গভ.গার্লস হাই স্কুলের (এভিজেএম) সিনিয়র শিক্ষক মো. ইব্রাহীম কবীরের বদলির আদেশ বাতিল করতে জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। রবিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থান নেয় তারা। এ সময় শিক্ষার্থীরা, শিক্ষা নিয়ে দুর্নীতি চলবে না, শিক্ষা …

বিস্তারিত পড়ুন