এইমাত্র পাওয়া

বিশ্ববিদ্যালয়

বাউবিতে ছয়টি বিষয়ে এমএস, ভর্তি ফি ১৮৮০০ টাকা

ঢাকা: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কৃষি ও পল্লী উন্নয়ন স্কুল (সার্ড) পরিচালিত ছয়টি বিষয়ে এমএস প্রোগ্রামে ভর্তিতে আবেদন চলছে। ১৮ মাস বা তিন সেমিস্টার মেয়াদি এসব কোর্সে জুলাই-ডিসেম্বর প্রথম সেমিস্টারের ক্লাসগুলো হবে বাউবির মূল ক্যাম্পাস গাজীপুরে। পঞ্চম ব্যাচের এ প্রোগ্রামের ক্লাস শুধু ছুটির দিন শুক্র ও শনিবার হবে। আবেদন ফরমের ফি …

বিস্তারিত পড়ুন

টাইমস হায়ার এডুকেশন ইমপ্যাক্ট র‌্যাংকিংয়ে শীর্ষে

নিজস্ব প্রতিবেদক।। টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) ইমপ্যাক্ট র‌্যাঙ্কিংস ২০২৪-এর ফলাফল অনুযায়ী বাংলাদেশে শীর্ষস্থান অর্জন করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)। বিশ্বব্যাপী ১ হাজার ৯৬৩টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৩০১ থেকে ৪০০-এর মধ্যে একটি মর্যাদাপূর্ণ অবস্থান অর্জন করেছে বিশ্ববিদ্যালয়টি এবং বাংলাদেশ থেকে র‌্যাঙ্ক করা ১৯টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম স্থানে রয়েছে। এ …

বিস্তারিত পড়ুন

বশেমুরবিপ্রবিতে ৪ শিক্ষার্থী বহিষ্কার

গোপালগঞ্জ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) অর্থদণ্ডসহ চার শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। অন্য ঘটনায় আরো দুই শিক্ষার্থীকে শাস্তির আওতায় আনা হয়েছে। ধর্মীয় অনুভূতিতে আঘাত, প্রক্টরকে গালামন্দ, মারামারি ও বিশ্ববিদ্যালয়ের একটি কক্ষের বিভিন্ন স্থাপনা ভাঙচুরের ঘটনায় তাদের বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার রেজিস্ট্রার মো. দলিলুর রহমান কর্তৃক স্বাক্ষরিত …

বিস্তারিত পড়ুন

বাংলাদেশে বসেই যুক্তরাজ্যের ডিগ্রি অর্জনের সুযোগ

শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকা: যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব সেন্ট্রাল ল্যাঙ্কাশায়ারের (ইউক্ল্যান) সঙ্গে অংশীদারি করেছে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবি)। মূলত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য দেশের বাইরে না গিয়েই সাশ্রয়ী খরচে যুক্তরাজ্যের ডিগ্রি অর্জনের নতুন দ্বার উন্মোচনের লক্ষ্যে দুটি উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে এ চুক্তি হয়। সম্প্রতি (১ জুন) রাজধানীর গুলশানের ইউসিবি ক্যাম্পাসে একটি চুক্তি স্বাক্ষর …

বিস্তারিত পড়ুন

মাভাবিপ্রবির ক্যারিয়ার ক্লাবের সভাপতি আলিফ, সম্পাদক হ্যাপি

টাঙ্গাইল: টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) ক্যারিয়ার ক্লাবের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার সকালে আনুষ্ঠানিকভাবে ২০২৪-২৫ সালের জন্য এই কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী তাহমিদ আলিফ ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ফার্মেসি বিভাগের শিক্ষার্থী হ্যাপি আকতার। মাওলানা ভাসানী …

বিস্তারিত পড়ুন

অপর্যাপ্ত বাজেটে বশেমুরবিপ্রবিতে অসন্তোষ

বশেমুরবিপ্রবি:  চলছে বাজেটের মাস জুন। এরই মধ্যে ২০২৪-২৫ অর্থবছরে ৫৬টি বিশ্ববিদ্যালয়ের জন্য বাজেট বরাদ্দ দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। প্রতিটি বিশ্ববিদ্যালয়ের গবেষণার জন্য প্রয়োজনীয় অর্থের বরাদ্দ করেছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটি। সবমিলিয়ে এখাতে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে মোট ২শ কোটি টাকার বেশি বরাদ্দ দেওয়া হয়েছে। এরমধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি …

বিস্তারিত পড়ুন

চবি: অভিযোগ করায় ছাত্রীকে ফেল করালেন শিক্ষক!

চবি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) রসায়ন বিভাগের এক শিক্ষকের বিরুদ্ধে পূর্ব ক্ষোভের জের ধরে ছাত্রীকে ফেল করিয়ে দেয়ার অভিযোগ উঠেছে৷ এ বিষয়ে অভিযোগ জানিয়ে বিভাগে উক্ত কোর্সের পরীক্ষার খাতা পুনঃমূল্যায়ন করার জন্য একটি আবেদনপত্র জমা দেন অভিযোগকারী শিক্ষার্থী। আবেদনপত্রে ওই শিক্ষার্থী জানান, গত ৪ জুন তার ৩য় বর্ষের পরীক্ষার ফলাফল প্রকাশিত …

বিস্তারিত পড়ুন

জাবির প্রভোস্ট কমিটির নতুন সভাপতি অধ্যাপক ছায়েদুর

ঢাকা: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আবাসিক হলগুলোর প্রভোস্ট কমিটির নতুন সভাপতি হিসেবে লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ছায়েদুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার (১২ জুন) বিশ্ববিদ্যালয়ের চুক্তি ভিত্তিক রেজিস্ট্রার আবু হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা যায়। এতে বলা হয়, ‘২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের জন্য প্রচলিত পালাক্রম নীতি অনুযায়ী ফজিলতুন্নেসা হলের প্রভোস্টকে প্রভোস্ট …

বিস্তারিত পড়ুন

সর্বাত্মক কর্মবিরতির ডাক বুটেক্স শিক্ষক সমিতির

ঢাকা: বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের সঙ্গে একাত্মতা রেখে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) শিক্ষক সমিতি আগামী ২৫ থেকে ২৭ জুন অর্ধদিবস এবং ৩০ জুন পূর্ণদিবস কর্মবিরতি পালন করবে। এরপরও দাবি আদায় না হলে ১ জুলাই দাবি আদায় না হওয়া পর্যন্ত সর্বাত্মক কর্মবিরতি পালিত হবে। বৈষম্যমূলক পেনশন স্কিম প্রত্যাহার সংক্রান্ত বুটেক্স শিক্ষক …

বিস্তারিত পড়ুন

৮০৪ কোটি ৪১ লাখ টাকার বাজেট পেল ঢাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: দেশের ৫৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য আগামী ২০২৪-২৫ অর্থবছরে ১১ হাজার ৬৯০ কোটি ৪ লাখ টাকার পরিচালন ও উন্নয়ন বাজেট অনুমোদন করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এর মধ্যে সবচেয়ে বেশি রাজস্ব বাজেট পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ৮০৪ কোটি ৪১ লাখ টাকা এবং গবেষণা খাতেও ঢাকা বিশ্ববিদ্যালয়কে সবচেয়ে বেশি ২০ …

বিস্তারিত পড়ুন