টাঙ্গাইল: টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) ক্যারিয়ার ক্লাবের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার সকালে আনুষ্ঠানিকভাবে ২০২৪-২৫ সালের জন্য এই কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী তাহমিদ আলিফ ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ফার্মেসি বিভাগের শিক্ষার্থী হ্যাপি আকতার।
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের প্রধান উপদেষ্টা ইএসআরএম বিভাগের অধ্যাপক ড. এএসএম সাইফুল্লাহ, বিএমবি বিভাগের সহকারী অধ্যাপক ড. আশেকুল ইসলাম ও ক্লাবের সহকারী প্রধান উপদেষ্টা হিসেবে ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক নোমান হাসান ৮ সদস্যবিশিষ্ট এই কমিটি ঘোষণা করেন। আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি নির্বাচিত করার সময় বেঁধে দিয়েছেন উপদেষ্টাগণ।
নতুন কমিটিতে সহসভাপতি হয়েছেন ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী প্রীতি চাকী ও হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাহফুজুর রহমান।
যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইএসআরএম বিভাগের সিফাত আহমেদ শিপু ও সিপিএস বিভাগের জাকিয়া সুলতানা স্বর্ণা। সাংগঠনিক সম্পাদক পদে ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী আলিফ তায়েবা মজুমদার ও ইএসআরএম বিভাগের শিক্ষার্থী নুসরাত আমিন তূর্ণা নির্বাচিত হয়েছেন।
নতুন নির্বাচিত সভাপতি তাহমিদ আলিফ বলেন, একুশ শতকের প্রতিযোগিতাপূর্ণ বাজারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিজেদের অবস্থান গড়ে তুলতে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও ক্যারিয়ার সচেতনতা সৃষ্টির লক্ষ্য সর্বাত্মক কাজ করব। আমাদের ক্যারিয়ার ক্লাব শুধু একটা সংগঠন নয়, এটি একটি পরিবার। আমরা এখানে শুধু জ্ঞান অর্জন করি না, বরং একে অপরের কাছ থেকে শিখি এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত হই।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক ফার্মেসি বিভাগের শিক্ষার্থী হ্যাপি আকতার বলেন, আমার লক্ষ্য থাকবে ক্লাবের সবার মধ্যে একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা। পাশাপাশি দক্ষতা উন্নয়নে বিভিন্ন সেশন আয়োজন করা, যার মাধ্যমে শিক্ষার্থীরা নেতৃত্ব, যোগাযোগ এবং অন্যান্য প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে পারবেন।
প্রসঙ্গত, ২০২০ সালের ২০ মে ক্যাম্পাসের একদল স্বপ্নবাজ তরুণ-তরুণীর হাত ধরে যাত্রা শুরু করে মাভাবিপ্রবি ক্যারিয়ার ক্লাব৷ বিভিন্ন ধরনের দক্ষতা উন্নয়নমূলক সেশন আয়োজন করার পাশাপাশি শিক্ষার্থীদের চাকরির বাজারে যোগ্য করে গড়ে তুলতে এবং বিদেশে উচ্চশিক্ষা গ্রহণে প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে আসছে সংগঠনটি।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৫/০৬/৩০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
