ক্যাচ মিস তো ম্যাচ মিস। ক্রিকেটের এটি একটি যেন অঘোম নিয়ম। বাংলাদেশের তো বড় সমস্যা এই ফিল্ডিং। যার বড় প্রভাব পড়ে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে। ক্যাচ মিসের কারণে হারতে হয় বাংলাদেশকে।
কাল থেকে শুরু টেস্ট সিরিজ। টেস্টে সুযোগ আসে অনেক কম। এই সুযোগ কাজে লাগাতে না পারলে খেলায় ভালো করা সম্ভব নয়। সে জন্যই ইন্দোরে প্রথম টেস্ট শুরুর আগে অভিনব ক্যাচ অনুশীলন করলেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা।
মুশফিকুর রহিমদের ক্যাচ নেয়ার ক্ষেত্রে ক্ষিপ্রতা বাড়ানোর দিকেই বেশি নজর দিয়েছেন ফিল্ডিং কোচ রায়ান কুক। খেলা চলাকালীন সময়ে ক্লোজ ইনে দাঁড়ানো ফিল্ডাররা যাতে চোখের পলকে ক্যাচ ধরতে পারে, সে দিকে খেয়াল রেখেই আজ ক্রিকেটারদের অনুশীলন করিয়েছেন আয়ান কুক।
সেই ক্যাচিং অনুশীলনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যেটা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। বিশেষ করে উপমহাদেশের ক্রিকেটপ্রেমীদের কাছে।
সেই ভিডিওতে দেখা যাচ্ছে, পা ভাজ করে বসে কুক ফিল্ডং অনুশীলন করাচ্ছেন ক্রিকেটারদের। তার এক হাতে ব্যাট ধরা। অন্য হাত দিয়ে সজোরে বল ছুড়ছেন ব্যাটে। সেই বল তড়িৎগতিতে ছুটে যাচ্ছে ফিল্ডারদের কাছে। ফিল্ডাররা সেই বল শরীর ছুয়ে দিয়ে ধরার চেষ্টা করছেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
