কুষ্টিয়া: জেলার মিরপুর উপজেলার শোন্দহ মাধ্যমিক বিদ্যালয়ের এক ছাত্রীকে অপহরণের চেষ্টার অভিযোগ উঠেছে।
বুধবার (২৭ আগষ্ট) সকালে এই ঘটনা ঘটে বলে জানা গেছে।
ভুক্তভোগী ছাত্রী ও স্থানীয় সূত্রে জানা যায় ,শোন্দাহ মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী মোছাঃ মিম খাতুন (১৫) বাড়ি হইতে স্কুলের গেটে এসে পৌছালে মোস্তাফিজুর রহমান দিপু ও জিম নামে দু’জন যুবক তাকে অপহরণের চেষ্টা করে।
তবে তারা স্থানীয়দের বাঁধার মুখে ব্যর্থ হয়। তখনই ভুক্তভোগী ছাত্রী চিৎকার করে কাঁদতে কাঁদতে শিক্ষককের কাছে এসে ঘটনাটি বললে শিক্ষকগণ ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা অভিযুক্তদের হাতেনাতে ধরে ফেলে এবং বিদ্যালয়ের অফিসে আটকে রাখে।
পরবর্তীতে অভিযুক্তদের মামা আব্দুল কাদের মোল্লা স্কুলে আসে এবং বিস্তারিত ঘটনা শুনে অভিযুক্তদের বিদ্যালয়ের শিক্ষকদের কাছে ক্ষমা চেয়ে এবং
মুচলেকা দিয়ে নিয়ে যায়।পরবর্তীতে ঐ ঘটনার প্রায় এক ঘন্টা পরে কাদের মোল্লা ও অভিযুক্তদ্বয় আরো ২০ থেকে ২৫ জন সন্ত্রাসী মোটরসাইকেল যোগে এসে বিদ্যালয় কক্ষে হামলা করে এবং প্রধান শিক্ষককে গুলি করে হত্যা করার হুমকি দেয় বলে জানায় শিক্ষকরা।
উল্লেখ্য, অভিযুক্ত মোস্তাফিজুর রহমান দীপু (১৮) প্রায় ১ মাস পৃর্বে নির্যাতিত ভিকটিমকে তার বাড়ি থেকে প্রেম ঘটিত বিষয়ে আত্মীয়র মাধ্যমে জোর পূর্বক তুলে নিয়ে মাত্র ১৪ বছর বয়সে বিয়ে করেছিল বলে জানিয়েছে ভিকটিমের পরিবার। বিয়ের দিনে ভোররাতে ভিকটিম সেখান থেকে পালিয়ে আসতে সক্ষম হয় এবং সামাজিক ভাবে মীমাংসা এর মাধ্যমে ডিভোর্স হয়।
এ বিষয়ে বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি আমরা মীমাংস করবো দ্রুত।
এ বিষয়ে অভিযুক্ত মোস্তাফিজুর রহমান দীপুর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, মিম তার খালাত বোন এবং সে রাস্তা দিয়ে যেতে ছিলো তখন পূর্ব শত্রুতার জের ধরে শিক্ষকরা তার উপর হামলা করে আহত করে।
এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক বলেন, কিশোরগ্যাং এর লিডার ও অপহরণকারি সন্ত্রাসীরা বিদ্যালয়ের ৩ শিক্ষক কর্মচারির বিরুদ্ধে মিরপুর থানায় মিথ্যা অভিযোগ দায়ের করে। আমি এই ঘটনার তীব্র নিন্দা জানায়। আমরা রবিবারে মানববন্ধন করবো।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/৩০/০৮/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
