এইমাত্র পাওয়া

ঢাকা, চট্টগ্রাম, বগুড়া ও রাজশাহীতে বিজিবি মোতায়েন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা, চট্টগ্রাম, বগুড়া ও রাজশাহীতে বিজিবি মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুলাই) বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে দেশের বিভিন্ন এলাকায় ছাত্রলীগ ও পুলিশের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে রংপুরে একজন, চট্টগ্রামে অন্তত দুই জন নিহত হয়েছেন।

ঢাকা ও চট্টগ্রামে রেললাইন অবরোধ করেছেন কোটা সংস্কার আন্দোলনে যুক্ত শিক্ষার্থীরা। এছাড়া শিক্ষার্থীরা ময়মনসিংহ-টাঙ্গাইল, ঢাকা-বরিশাল, ঢাকা-রাজশাহী মহাসড়কসহ বহু আঞ্চলিক সড়ক অবরোধ করে রেখেছেন। এতে রাজধানীর সঙ্গে সারাদেশের রেলসহ সড়ক যোগাযোগ আদতে বন্ধ হয়ে গেছে।কোটা সংস্কারের দাবিতে মঙ্গলবার (১৬ জুলাই) শিক্ষার্থীরা রাজধানীর বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করেছেন। মহাখালী রেলগেট অবরোধ করায় ট্রেনের সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে আছে সড়কে যান চলাচলও। বনানী থেকে শাহীনবাগ পর্যন্ত শতাধিক যানবাহন আটকে রয়েছে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৬/০৭/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.