শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকা: শিক্ষক নিয়োগের পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ ফল যেকোনো মুহূর্তে প্রকাশ করা হতে পারে। ফল প্রকাশের সব আনুষ্ঠানিকভাবে শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১১ জুন) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
এনটিআরসিএ সূত্র জানায়, প্রাথমিকভাবে আগামীকাল বুধবার (১২ জুন) অধবা বৃহস্পতিবার (১৩ জুন) ৫ম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশের ফল প্রকাশের সিদ্ধান্ত হয়েছিল। ফল তৈরির কাজ পুরোপুরি শেষ হওয়ায় যেকোনো মুহূর্তে তা প্রকাশ করা হতে পারে।
এনটিআরসিএ’র সচিব ওবায়দুর রহমান মঙ্গলবার বলেন, ‘ঈদের ছুটি শুরুর আগেই ফল প্রকাশের সিদ্ধান্ত হয়েছে। তবে ফল তৈরির কাজ শেষ হয়ে গেলে যে কোনো মুহূর্তে তা প্রকাশ করা হতে পারে।’
আজ মঙ্গলবার প্রাথমিক সুপারিশের ফল প্রকাশ করা হবে কি না এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, আমি এই মুহূর্তে ঢাকার বাইরে রয়েছি। তাই এ বিষয়ে কোনো তথ্য দিতে পারছি না। তবে প্রাথমিক সুপারিশের ফল ঈদের আগেই প্রকাশিত হবে বলেও জানান তিনি।
এর আগে গত ৩১ মার্চ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৯৬ হাজার ৭৩৬টি পদে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এর মধ্যে স্কুল অ্যান্ড কলেজে ৪৩ হাজার ২৮৬টি এবং মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠানে ৫৩ হাজার ৪৫০টি পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। ৫ম গণবিজ্ঞপ্তিতে আবেদন গ্রহণ শেষ হয়েছে গত ৯ মে। ১০ মে রাত ১২টা পর্যন্ত আবেদনের ফি জমা দিতে পেরেছেন আবেদনকারীরা।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১১/০৬/৩০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
