রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) করোনা সংক্রমণ রোধে দ্বিতীয় বারের মত আগামী ২৬ ফেব্রুয়ারি থেকে কোভিড-১৯ ভ্যাকসিনের প্রথম ও দ্বিতীয় ডোজ প্রদান করা হবে।
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে জনসংযোগ দপ্তরের প্রশাসক ড. প্রদীপ কুমার পান্ডে স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান তিনি।
বিজ্ঞপ্তিতে বলা হয় আগামী শনিবার সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে রেজিষ্ট্রেশন করা শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের টিকা দেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে যারা এখনো ভ্যাকসিন গ্রহণ করেননি তারা রেজিস্ট্রেশন সম্পন্ন করে নির্ধারিত তারিখ ও সময়ের মধ্যে কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণ করতে পারবে। সেখানে স্পট রেজিস্ট্রেশনেরও ব্যবস্থা করা হয়েছে । সেক্ষেত্রে অবশ্যই জাতীয় পরিচয়পত্র অথবা বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্রসহ জন্মনিবন্ধন সনদ সঙ্গে নিয়ে আসতে হবে বলে জানান তিনি।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
