এইমাত্র পাওয়া

রাশিয়ার উপর নতুন করে নিষেধাজ্ঞা আমেরিকার

অনলাইন ডেস্ক।।

যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) মস্কোর ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করবে। ইউক্রেনের ক্রেমলিন সমর্থিত দুইটি বিচ্ছিন্নতাবাদী এলাকায় রাশিয়ার সৈন্য মোতায়েনে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশের জবাবে প্রাথমিক সাবধানতার অংশ হিসেবে ওয়াশিংটন এ নিষেধাজ্ঞা জারি করতে যাচ্ছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এএফপি।

হোয়াইট হাউজের এক মুখপাত্র বলেন, ‘আমরা মস্কোর সিদ্ধান্ত ও পদক্ষেপের জবাবে রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেওয়ার পরিকল্পনা করছি। আমরা এমন ঘোষণার বিষয়ে আমাদের মিত্র দেশ ও অংশীদারদের সাথে সমন্বয় করছি।’

পূর্ব ইউক্রেনের দোনেতস্ক এবং লুহানস্ক অঞ্চলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কয়েক ঘণ্টা পর সেখানে রুশ সেনা মোতায়েনের নির্দেশ দেন ভ্লাদিমির পুতিন। মূলত এই দুই অঞ্চলে ‘শান্তি নিশ্চিত’ করতে রুশ সেনাদের নির্দেশ দিয়েছেন তিনি।

দোনেতস্ক এবং লুহানস্ক অঞ্চলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পর মস্কো থেকে জারি করা পৃথক দু’টি ডিক্রিতে সেখানে মোতায়েন করতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন পুতিন।

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.