ঢাবি অধিভুক্ত ৭ কলেজের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার রুটিনে পরিবর্তন

নিউজ ডেস্ক।।

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২০ খ্রিষ্টাব্দের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার রুটিনে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। পদার্থবিজ্ঞান ও রসায়ন পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে।

রোববার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিষয়টি জানিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

পরিবর্তিত সূচি অনুসারে, ৩ মার্চ অনুষ্ঠিতব্য পদার্থবিজ্ঞান পরীক্ষা ও ১০ মার্চ অনুষ্ঠিতব্য রসায়ন পরীক্ষা আগামী ১৯ মার্চ সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।

অন্যান্য পরীক্ষার সময়সূচি অপরিবর্তিত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ইডেন কলেজ, সরকারি তিতুমীর কলেজ, ঢাকা কলেজ, বদরুন্নেসা কলেজ, বাংলা কলেজ, কবি নজরুল কলেজ, শহীদ সরোয়ারদী কলেজসহ মোট ৭টি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.