নিউজ ডেস্ক।।
এইচএসসি পরীক্ষার ফলাফলে যশোর বোর্ড দেশসেরা অবস্থানে রয়েছে। এইচএসসি-২০২১ এর ফলাফলে এই বোর্ডের পাসের হার ৯৮ দশমিক ১১ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২০ হাজার ৮৭৮ জন শিক্ষার্থী। ২০২০ সালের এইচএসসির (পরীক্ষা হয়নি) তুলনায় এই জিপিএ-৫ প্রাপ্তি প্রায় দ্বিগুণ। গতবছর প্রকাশিত ওই ফলাফলে জিপিএ-৫ পেয়েছিল ১২ হাজার ৮৯২ জন। যদিও করোনার কারণে পরীক্ষা না হওয়ায় শতভাগ শিক্ষার্থীকে উত্তীর্ণ ঘোষণা করা হয়েছিল।
রোববার দুপুরে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র ফলাফল প্রকাশ করেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
