নাজমুল হুদা।।
বাগেরহাটের ফকিরহাট উপজেলার বেতাগা ইউনিয়নের সকল কর্মকান্ডের অগ্রগতি এবং ভবিষ্যৎ কর্মপন্থা বিষয়ক উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বেতাগা ইউনিয়ন পরিষদের আয়োজনে ১৩ ফেব্রুয়ারি ২০২২ রবিবার সকাল ১১টায় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ হেলাল উদ্দীন ফাউন্ডেশনের সভাপতি অধ্যক্ষ অমিত রায় চৌধুরী। উক্ত অনুষ্ঠানে বেতাগা ইউপি চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর কৃষিবিদ পার্থ প্রতীম সেন।
বেতাগা ইউনিয়ন সিআইডি ফোরাম এর সাধারণ সম্পাদক ও শিক্ষক মোঃ নাজমুল হুদার সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার পিন্টু রঞ্জন দাশ,শিক্ষানুরাগী দাশ শিশির কুমার,শুভদিয়া ইউপি চেয়ারম্যান মোঃ ফারুকুল ইসলাম (ওমর),পিলজংগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোড়ল জাহিদুল ইসলাম, লখপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম.ডি সেলিম রেজা,বেতাগা ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহযোগী দুলাল চন্দ্র দাশ,বেতাগা ইউনাইটেড মডেল মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রদ্যুৎ কুমার দাশ ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিধান চন্দ্র দাশ,বেতাগা আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিখিল চন্দ্র দাশ,বেতাগা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের কর্মরত চিকিৎসক ডাঃ সবুজ মিত্র,উপজেলা মৎস্য দপ্তরের মোঃ জিল্লুর রহমান,মোঃ আলমগীর হোসেন,উপ সহকারী কৃষি কর্মকর্তা প্রদীপ মণ্ডল ও সোলাইমান ঢালী প্রমুখ। এছাড়া সময় বেতাগা ইউপি সচিব শেখ মোঃ দাউদ আলী সহ সকল ইউপি সদস্য বৃন্দ,সকল স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, সরকারি কর্মরত সার্ভিস প্রভাইডার সহ বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
