নিউজ ডেস্ক।।
আজ ১৩ ফেব্রুয়ারি উচ্চ মাধ্যমিকে ভর্তির জন্য তৃতীয় ও সর্বশেষ পর্যায়ের আবেদন গ্রহণ করা হচ্ছে। এ আবেদনের ফল প্রকাশ করা হবে ১৫ ফেব্রুয়ারি। আগে যারা কলেজ নির্বাচন চূড়ান্ত করেছেন তাদের মাইগ্রেশন হয়ে থাকলে একই দিন তা ওয়েবসাইটে জানানো হবে।
তৃতীয় ধাপের আবেদনের পর যে কলেজ দেওয়া হবে, ১৬ ও ১৭ ফেব্রুয়ারির মধ্যে শিক্ষার্থীদের তা নিশ্চিত করতে হবে। কর্তৃপক্ষ জানিয়েছে, এ সময়ের মধ্যে সিলেকশন নিশ্চয়ন না করলে আবেদন বাতিল হবে। এরপর নতুন করে আবেদনের সুযোগও আর কাউকে দেওয়া হবে না।
আবেদন ও নির্বাচন পর্ব শেষে ১৯ থেকে ২৪ ফেব্রুয়ারি শিক্ষার্থীদের ভর্তি করা হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
