নিউজ ডেস্ক।।
জাদুকাটা নদীর তীরে ১০০ বিঘা জমিতে দোল খাচ্ছে সারি সারি শিমুলগাছ। বসন্তের আগমনে সেসব গাছ ফুলে ফুলে ভরে গেছে। বসন্ত বাতাসে শিমুল ফুলের নৃত্যের নান্দনিক দৃশ্য দেখতে সেখানে প্রতিদিন ভিড় করছেন নারী-পুরুষ, শিশুসহ নানা বয়সী দর্শনার্থী।
বসন্ত আসার বাকি আর মাত্র কয়েক দিন। তার আগেই বসন্তের হাওয়ায় আকুল সুনামগঞ্জের তাহিরপুরের শিমুল বাগান। বাতাসে দোল খাচ্ছে বাগানের প্রতিটি শিমুলগাছ। সে হাওয়ায় ঝরে পড়ছে রক্তরাঙা লাল শিমুল ফুল।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
