অনলাইন ডেস্ক
ভারতের কর্ণাটকে হিজাব পরে কলেজে ঢুকতে গিয়ে একদল গেরুয়া ওড়না পরা তরুণের বাধার মুখে পড়ে বলে রুখে দাঁড়িয়েছেন একা এক ছাত্রী। এ ঘটনার প্রতিবাদে সমাবেশ করেছে ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাধারণ শিক্ষার্থীরা’।
জয়দেব চন্দ্র রায় বলেন, এ ঘটনার জন্য আমি একজন সনাতন ধর্মাবলম্বী হিসেবে খুব লজ্জাবোধ করছি। এটা রাষ্ট্রীয়ভাবে করা হচ্ছে। সেখানে ‘জয় শ্রীরাম’ বলে আমাদের কিছু সনাতন ধর্মাবলম্বী স্লোগান দিচ্ছে এবং এর বিরুদ্ধে কথা বলছে। বোরকা পরা একটা ভালো জিনিস। আমি বোরকার পক্ষে। যেটা পরলে আমাদের মা-বোন সুরক্ষিত থাকবে। আমি তো মনে করি আমার মা বা বোন যদি বোরকা পরতে চায়, পরতে পারে। এটাতে তো কাউকে বাধ্য করা যাবে না। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি।
আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী আশরেফা তাসনিম বলেন, হিজাব পরাকে যখন আমি আফগানি ও তালেবানি পোশাকের সঙ্গে তুলনা করবো তখন এটা হচ্ছে সাম্প্রদায়িকতার প্রতীক। আমরা যে অসাম্প্রদায়িকতার নামে বিদ্বেষ ছড়িয়ে দিচ্ছি, সবার মনে এটাই সবচেয়ে বড় সহিংসতা। আমার দেশে যে ধর্মীয় সম্প্রীতি যখন থাকবে তখন আমি বোরকা পরবো, আমার বান্ধবী সিঁদুর-শাঁখা পরবে, কেউ সেলাওয়ার কামিজ পরবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
