চতুর্থ গণবিজ্ঞপ্তির দাবিতে অনশনে বসেছেন ১৬তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণরা।
গণবিজ্ঞপ্তি প্রত্যাশী ফোরামের অর্থ সম্পাদক মো. জাকির বলেন, নিবন্ধন জাতির ইতিহাসে সবচেয়ে অবহেলিত ব্যাচ হচ্ছে ১৬তম। মাত্র ৭ দিনের ভাইভা বাকি থাকার কারণে আমরা তৃতীয় গণবিজ্ঞপ্তি পাইনি। আমাদের অনেকেরই বয়স ৩৫ বছরের কাছাকাছি। এই অবস্থায় আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। আমাদের দাবি আদায়ে অনশন ছাড়া আর কোনো পথ দেখছি না।
১৬তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশিত হয় ২০১৯ সালের ২৩ মে। প্রিলিমিনারি পরীক্ষা হয় ওই বছরেরই ৩০ আগস্ট, ফল প্রকাশ করা হয় ৩০ সেপ্টেম্বর। লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় ১৫ ও ১৬ নভেম্বর। সর্বোচ্চ দুই মাসের মধ্যে লিখিত পরীক্ষার ফল প্রকাশের কথা থাকলেও তা প্রকাশ করা হয় এক বছর পর ২০২০ সালে ১১ অক্টোবর। লিখিত পরীক্ষার ফল প্রকাশের এক বছরেরও বেশি সময় পর ২০২১ সালের ১৭ অক্টোবর ১৬তম নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
